স্বাভাবিক শ্বাসপ্রশ্বাস নিতে শুরু করেছেন মির্জা আব্বাস, এখনো ভর্তি হাসপাতালে

২৫ মার্চ ২০২৬, ০৮:৪৮ PM
 মির্জা আব্বাস

মির্জা আব্বাস © সংগৃহীত

সিঙ্গাপুরে চিকিৎসাধীন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের শারীরিক অবস্থা কিছুটা উন্নতির পথে বলে বুধবার তার ঘনিষ্ঠ সূত্র নিশ্চিত করেছে। 

সূত্র জানায়, মঙ্গলবার মির্জা আব্বাসের অক্সিজেন খুলে নেওয়া হয়। এখন তিনি স্বাভাবিক শ্বাসপ্রশ্বাস গ্রহণ করতে পারছেন। তিনি চোখে মেলে তাকিয়েছেন।

গত ১২ মার্চ বৃহস্পতিবার ইফতারের সময় পানি করার সময় হঠাৎ করেই জ্ঞান হারিয়ে ফেলেন মির্জা আব্বাস। পরিস্থিতির অবনতি ঘটলে ওই রাতেই রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয় তাকে। পরে তার মস্তিষ্কের সিটি স্ক্যান করা হলে সেই পরীক্ষার প্রতিবেদনে অবস্থার অবনতি বোঝা যাওয়ায় দ্রুত একটি ভার্চুয়াল মেডিকেল বোর্ড বসে এবং সব কিছু দেখে দ্রুত অস্ত্রোপচারের সিদ্ধান্ত হয়।পরে শুক্রবার দুই দফায় মেডিক্যাল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী অস্ত্রোপচার করা হয়।

অস্ত্রোপচারের পর সাবেক এই মন্ত্রীর চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের চিকিৎসকদের ৭২ ঘন্টা নিবিড় পর্যবেক্ষণ থাকেন মির্জা আব্বাস। এরপরের রবিবার হযরত শাহজালাল আর্ন্তজাতিক বিমান বন্দর থেকে এয়ার এ্যাম্বুলেন্স যোগে সিঙ্গাপুর ন্যাশনাল হাসপাতালে নেওয়া হয়। সেই হাসপাতালে নিউরো সাইন্স ইউনিটে বর্তমানে তিনি চিকিৎসাধীন আছেন। 

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের ব্যক্তিগত সহকারী মিজানুর রহমান সোহেল দ্য ডেইলি ক্যাম্পাসকে সিঙ্গাপুর থেকে জানান, চিকিৎসার জন্য সিঙ্গাপুরে আনার পর থেকে এখন পর্যন্ত মির্জা আব্বাসের শারীরিক অবস্থার বেশ উন্নতি ঘটেছে। আইসিও থেকে ওনাকে গতকাল (মঙ্গলবার) বের করা হয়েছে। এমনকি ওনার শরীরে লাগানো বিভিন্ন যন্ত্রপাতিও খুলে নেয়া হয়েছে। এখন শুধু নাকে নল (টিউব ফিডিং) লাগানো রয়েছে, যার দ্বারা ওনাকে তরল খাবার খাওয়ানো হয়।

সোহেল আরও জানান, মির্জা আব্বাস চোখ মিলে তাকাচ্ছেন মাঝে মাঝেই। পাশাপাশি তিনি কথা বলছেন পরিবারের সঙ্গে, আমাদের সঙ্গে। কিন্তু কথার স্পষ্টতা কম।

১৩ থেকে ২০তম গ্রেডে প্রতিরক্ষা মন্ত্রণালয়ে নিয়োগ, আবেদন এসএ…
  • ১০ নভেম্বর ২০২৬
ঢাবিতে ককটেল বিস্ফোরণের সাথে সাদিক কায়েমের সম্পৃক্ততা থাকত…
  • ১০ নভেম্বর ২০২৬
স্পেনের প্রধানমন্ত্রীর মন্তব্যে ২০৩০ বিশ্বকাপের ফাইনাল নিয়ে…
  • ১০ নভেম্বর ২০২৬
৪৩ বছরের অপেক্ষার অবসান, খাগড়াছড়িতে চালু হলো ট্রেজারি কার্য…
  • ১০ নভেম্বর ২০২৬
ঢাবিতে অস্ত্রসহ ঘোরাঘুরির সময় যুবককে আটক করলেন ছাত্রদল নেতা…
  • ১০ নভেম্বর ২০২৬
ভর্তি পরীক্ষা পেছানো নিয়ে জরুরি বৈঠক ডেকেছে রাবি
  • ১০ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950