সিঙ্গাপুরে মির্জা আব্বাসের সর্বশেষ অবস্থা যা জানা যাচ্ছে

২৫ মার্চ ২০২৬, ০৮:৪০ PM
মির্জা আব্বাস

মির্জা আব্বাস © সংগৃহীত

সিঙ্গাপুরে চিকিৎসাধীন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের শারীরিক অবস্থা কিছুটা উন্নতির পথে বলে বুধবার তার ঘনিষ্ঠ সূত্র নিশ্চিত করেছে। সূত্র জানায়, মঙ্গলবার মির্জা আব্বাসের অক্সিজেন খুলে নেওয়া হয়। এখন তিনি স্বাভাবিক শ্বাসপ্রশ্বাস গ্রহণ করতে পারছেন। তিনি চোখে মেলে তাকিয়েছেন।

গত ১২ মার্চ ইফতারের সময় পানি করার সময় হঠাৎ করেই জ্ঞান হারিয়ে ফেলেন মির্জা আব্বাস। পরিস্থিতির অবনতি ঘটলে ওই রাতেই রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয় তাকে। পরে তার মস্তিষ্কের সিটি স্ক্যান করা হলে সেই পরীক্ষার প্রতিবেদনে অবস্থার অবনতি বোঝা যাওয়ায় দ্রুত একটি ভার্চুয়াল মেডিকেল বোর্ড বসে এবং সব কিছু দেখে দ্রুত অস্ত্রোপচারের সিদ্ধান্ত হয়।

পরে শুক্রবার দুই দফায় মেডিক্যাল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী অস্ত্রোপচার করা হয়। অস্ত্রোপচারের পর সাবেক এই মন্ত্রীর চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের চিকিৎসকদের ৭২ ঘন্টা নিবিড় পর্যবেক্ষণ থাকেন মির্জা আব্বাস। এরপরের রবিবার হযরত শাহজালাল আর্ন্তজাতিক বিমান বন্দর থেকে এয়ার এ্যাম্বুলেন্স যোগে সিঙ্গাপুর ন্যাশনাল হাসপাতালে নেওয়া হয়। সেই হাসপাতালে নিউরো সাইন্স ইউনিটে বর্তমানে তিনি চিকিৎসাধীন আছেন।

আবু সাঈদ হত্যা: বেরোবির তিন শিক্ষকসহ ১১ জনকে স্থায়ী বহিষ্কার
  • ০১ অক্টোবর ২০২৬
‘ডক্টর’ লিওনেল মেসি
  • ০১ অক্টোবর ২০২৬
ডেঙ্গু মোকাবিলায় বাংলাদেশকে ৫ লাখ কিট দিল যুক্তরাষ্ট্র
  • ০১ অক্টোবর ২০২৬
এক্সিকিউটিভ নিয়োগ দেবে ইবনে সিনা, আবেদন ৮ অক্টোবর পর্যন্ত
  • ০১ অক্টোবর ২০২৬
ক্লাসরুমে ঢুকে কোমলমতিদের সামনেই ছাত্রকে তিনবার আছাড় সহপাঠী…
  • ০১ অক্টোবর ২০২৬
পদত্যাগ নিয়ে যা বললেন বিএনপির এমপি ফেরদৌসী মিষ্টি
  • ০১ অক্টোবর ২০২৬