সালাম না দেওয়ায় ছাত্রকে স্ট্যাম্প দিয়ে পিটুনি, ভেঙেছে পা

০৪ এপ্রিল ২০২৩, ১১:৫৯ AM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১১:০৬ AM
মারধরের প্রতিবাদে বিক্ষোভ করেন পলিটেকনিক শিক্ষার্থীরা

মারধরের প্রতিবাদে বিক্ষোভ করেন পলিটেকনিক শিক্ষার্থীরা © সংগৃহীত

রংপুরে সালাম না দেওয়ায় সজীব নামের এক শিক্ষার্থীকে স্ট্যাম্প দিয়ে বেধড়ক পেটানোর অভিযোগ উঠেছে। এতে তার পা ভেঙে গেছে। তিনি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এর প্রতিবাদে সোমবার (৩ এপ্রিল) রাতে প্রেসক্লাব চত্বরে সড়ক অবরোধ করে বিক্ষোভ ও অভিযুক্তদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা।

এর আগে সোমবার বিকেলে রংপুর পলিটেকনিক ইনস্টিটিউটে শিক্ষার্থীকে রিহান ও স্বপন নামে স্থানীয় দুইজন বখাটে মারধর করে। ইনস্টিটিউটের শিক্ষার্থী সোহেল জানান, ক্যাম্পাসে সালাম না দেওয়াকে কেন্দ্র করে জুম্মাপাড়া এলাকার রিহান নামে বখাটে ইলেক্ট্রো মেডিকেল টেকনোলজির সপ্তম সেমিস্টারের ছাত্র সজীবকে স্ট্যাম্প দিয়ে মারধর করে। এতে তার পা ভেঙে যায়, গুরুতর আহত হন তিনি।

পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর আগেও রিহান কয়েকজন শিক্ষার্থীকে মারধর করেছে। প্রশাসনকে বললেও ব্যবস্থা নেওয়া হয়নি বলে তাদের অভিযোগ।

শিক্ষার্থীরা বলেন, অরক্ষিত ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার করতে হবে। বহিরাগতদের উৎপাত বন্ধ করাসহ নির্যাতন ও টোকাইদের তৎপরতা ঠেকাতে নজরদারি করুক প্রশাসন। কঠোর না হলে ক্যাম্পাসের পরিবেশ নষ্ট হওয়ার সঙ্গে পড়াশোনার ব্যাঘাত ঘটবে।

মারধরের ঘটনা জানাজানি হলে মেসে থাকা শিক্ষার্থীরা জড়ো হয়ে বিক্ষোভ মিছিলসহ অভিযুক্তের বাড়িতে হামলা চালায়। এ সময় স্থানীয়রা শিক্ষার্থীদের ধাওয়া করলে প্রেসক্লাবের সামনে এসে  অবস্থান নেন। প্রায় দেড় ঘণ্টা ধরে অবরোধে নগরীতে যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ পরিস্থিতি শান্ত করে। শিক্ষার্থীরা ২৪ ঘণ্টার মধ্যে শান্তিপূর্ণ পরিবেশ ফিরিয়ে আনতে প্রশাসনকে আল্টিমেটাম দেন।

পুলিশ অভিযুক্তদের আইনের আওতায় আনার আশ্বাস দেয়। কোতোয়ালি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ রহমান বলেন, অভিযুক্তকে দ্রুত আইনের আওতায় আনা হবে।

গণভোট-গুম কমিশনসহ বিভিন্ন অধ্যাদেশ বাতিলের প্রস্তাবের জকসুর…
  • ০৯ এপ্রিল ২০২৬
বিসিবির সংবিধানে এডহক কমিটি বলতে কিছুই নাই: আসিফ মাহমুদ
  • ০৯ এপ্রিল ২০২৬
সংসদে মানবাধিকার কমিশন ও গুম অধ্যাদেশ পাসের আহ্বান
  • ০৯ এপ্রিল ২০২৬
দিল্লির বৈঠকে শেখ হাসিনা-কামালকে ফেরত চাইল ঢাকা
  • ০৯ এপ্রিল ২০২৬
প্রিমিয়ার লিগ আয়োজন নিয়ে যা বললেন তামিম ইকবাল
  • ০৯ এপ্রিল ২০২৬
নরসিংদীতে শিবিরের দুই দিনব্যাপী ‘প্রকাশনা উৎসব’
  • ০৮ এপ্রিল ২০২৬
close