নেত্রীর সঙ্গে ছাত্রলীগ নেতার আপত্তিকর চ্যাটিং ফেসবুকে, পরে থানায়

০৪ এপ্রিল ২০২৩, ০৯:৫৬ AM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১১:০৬ AM
ছাত্রলীগ নেতার আপত্তিকর চ্যাটিং ফেসবুকে ছড়িয়ে পড়েছে

ছাত্রলীগ নেতার আপত্তিকর চ্যাটিং ফেসবুকে ছড়িয়ে পড়েছে © প্রতীকী ছবি

ছাত্রলীগের রাজশাহী মহানগর শাখার সাধারণ সম্পাদক ডা. সিরাজুম মুবীন সবুজের নামে একটি ফেসবুক আইডির মেসেঞ্জার থেকে এক নেত্রীর আপত্তিকর কথোপকথনের স্ক্রিনশট ছড়িয়ে পড়েছে। তবে বিষয়টিকে মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত দাবি করে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ছাত্রলীগ নেতা। নগরীর রাজপাড়া থানায় জিডি করেন মুবীন।

জিডিতে উল্লেখ করেছেন, গত ২৯ মার্চ রাতে এক ছোট ভাইয়ের মাধ্যমে জানতে পারেন যে, তার নামে ফেক ফেসবুক আইডি খুলে খারাপ ছবি ও বাজে চ্যাট লিস্ট ছড়িয়ে দেওয়া হয়েছে। এটি মিথ্যা, বানোয়াট, বিভ্রান্তিকর এবং অপপ্রচার। এ বিষয়ে কিছুই জানেন না তিনি। এ জন্য জিডি করছেন। 

জিডিতে আরও উল্লেখ করেন, সিহাব অনিক নামে ফেসবুক আইডি থেকে ‘সিন্ডিকেট’ নামের মেসেঞ্জার গ্রুপে চ্যাট লিস্টগুলো দেওয়া হয়েছে। বিভিন্নভাবে চেষ্টা করেও অপপ্রচারকারীর পরিচয় শনাক্ত করতে পারেননি। প্রয়োজনে তিনি মামলা করবেন।

ছাত্রলীগ নেতা সিরাজুম মুবীন বলেন, মহানগর ছাত্রলীগের এক নেত্রীর সঙ্গে ফেসবুক চ্যাট লিস্ট তৈরি করা হয়েছে। খুবই আপত্তিকর কথাবার্তা ও ছবির আদান-প্রদান হয়েছে। এ নিয়ে বিব্রতকর পরিস্থিতিতে পড়েছি। যার সঙ্গে চ্যাট লিস্ট দেখানো হচ্ছে, সে-ও সবাইকে বলেছে- তার সঙ্গে আমার এমন কোনো কথা হয়নি।

রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএসএম সিদ্দিকুর রহমান বলেন, ছুটি শেষে থানায় যোগ দিয়েছি। জিডির বিষয়টি জানা নেই। জিডি হলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সিনিয়র এক্সিকিউটিভ নিয়োগ দেবে রূপায়ণ গ্রুপ, কর্মস্থল ঢাকা
  • ১৭ এপ্রিল ২০২৬
রাতে হজ ফ্লাইট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, প্রথম ফ্লাইটে য…
  • ১৭ এপ্রিল ২০২৬
অং সান সু চি সহ ৪ হাজার রাজবন্দির সাজা কমাল জান্তা সরকার
  • ১৭ এপ্রিল ২০২৬
শেষ মুহুর্তে এসএসসি পরীক্ষার্থীদের জন্য করণীয়
  • ১৭ এপ্রিল ২০২৬
রিজিওনাল সেলস ম্যানেজার নিয়োগ দেবে সিম্ফনি মোবাইল, আবেদন শে…
  • ১৭ এপ্রিল ২০২৬
অস্থায়ী যুদ্ধবিরতি নয় মধ্যপ্রাচ্যে যুদ্ধের অবসান চায় ইরান
  • ১৭ এপ্রিল ২০২৬