রাজধানী থেকে চার ছাত্রী একসঙ্গে নিখোঁজ

৩০ মার্চ ২০২৩, ১১:২৯ AM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১১:১৩ AM
রাজধানীর মিরপুর থেকে চার ছাত্রী নিখোঁজ হয়েছে

রাজধানীর মিরপুর থেকে চার ছাত্রী নিখোঁজ হয়েছে © ফাইল ছবি

রাজধানীর মিরপুর এলাকা থেকে একসঙ্গে চার ছাত্রী নিখোঁজ হয়েছে বলে জানা গেছে। তারা সবাই অষ্টম শ্রেণির শিক্ষার্থী। মঙ্গলবার (২৮ মার্চ) সকালে তারা শিক্ষাপ্রতিষ্ঠানে যাওয়ার কথা বলে বেরিয়ে আর ফেরেনি। রাতে চার শিক্ষার্থীর অভিভাবক কাফরুল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।

জানা যায়, নিখোঁজ চার শিক্ষার্থী মিরপুর ১৩ নম্বর এলাকার বাসিন্দা। চারজনই বান্ধবী। এর মধ্যে তিনজন একটি মাদ্রাসার শিক্ষার্থী। আরেকজন স্কুলে পড়ে।

এক শিক্ষার্থীর বাবা জিডিতে বলেন, মঙ্গলবার সকালে মেয়ে মাদ্রাসায় যাওয়ার কথা বলে বের হয় বাসা থেকে। দুপুরের পর জানতে পারেন তার মেয়ে মাদ্রাসায় যায়নি। অনেক খোঁজার পর জানতে পারেন মেয়ের আরও তিন বান্ধবী আর ফেরেনি।

কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন, চার শিক্ষার্থীর কারও কাছে মোবাইল ফোন নেই। এ জন্য তাদের ট্রেস করা যাচ্ছে না। এ বিষয়ে কাজ করছেন বলে জানান তিনি।

ওরশ থেকে ফেরার পথে কাভার্ড ভ্যানের পেছনে বাসের ধাক্কা, আহত …
  • ০৬ এপ্রিল ২০২৬
ঝুঁকিপূর্ণভাবে জ্বালানি তেল মজুদ, ব্যবসায়ীকে জরিমানা
  • ০৬ এপ্রিল ২০২৬
চট্টগ্রামে জুলাই যোদ্ধার ওপর হামলার অভিযোগ
  • ০৫ এপ্রিল ২০২৬
ছাত্রদলে মেধাবী ও রানিং শিক্ষার্থীদের নেতৃত্বে চায় কবি নজর…
  • ০৫ এপ্রিল ২০২৬
এনএসইউতে এসএইচএসএস গ্র্যাজুয়েট কলোকিয়াম অনুষ্ঠিত
  • ০৫ এপ্রিল ২০২৬
সংস্কৃতি ও সৃজনশীল শিল্প নিয়ে আন্তর্জাতিক সম্মেলন আয়োজন করছ…
  • ০৫ এপ্রিল ২০২৬