বাড়ির ছাদে ছাত্রী ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ৩

২৩ মার্চ ২০২৩, ১১:৪৮ PM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১১:২১ AM
পুলিশের হাতে গ্রেপ্তার তিন অভিযুক্ত

পুলিশের হাতে গ্রেপ্তার তিন অভিযুক্ত © সংগৃহীত

মানিকগঞ্জের শিবালয় উপজেলায় বাড়ির ছাদে এক স্কুলছাত্রীকে (১৬) ধর্ষণের অভিযোগ উঠেছে। এই ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল বুধবার উপজেলার তেওতা জমিদার বাড়ির একটি ভবনের ছাদে এই ঘটনা ঘটে। আজ বৃহস্পতিবার বিকালে ভুক্তভোগীর চাচা থানায় মামলা করেন।

গ্রেপ্তারকৃতরা হলেন— উপজেলার তেওতা ইউনিয়নের মো. জামাল বাদশা (১৮), মো. রাসেল (২২) ও মো. অভি শেখ (১৬)। এদের মধ্যে জামাল বাদশা বরংগাইল কলেজের ও অভি দশম শ্রেনির শিক্ষার্থী এবং রাসেল নৌকা চালক।

মামলার এজাহার ও পারিবারিক সূত্রে জানা গেছে, উপজেলার একটি মাধ্যমিক বিদ্যালয়ে দশম শ্রেণিতে পড়াশোনা করেন ওই ছাত্রী। বিদ্যালয়ে যাওয়া আসার পথে জামাল বাদশা তাকে প্রেম নিবেদন করতেন। বুধবার সকাল সাতটার দিকে বাড়ি থেকে প্রাইভেট পড়তে যাওয়ার সময় ওই ছাত্রীকে ফুসলিয়ে তেওতা জমিদার বাড়ির একটি ভবনের ছাদে নিয়ে যায় জামাল ও তার সহযোগী রাসেল।

এরপর তাকে কুপ্রস্তাব দেয় জামাল। এতে রাজি না হয়ে ওই ভবনের ছাদ থেকে নেমে যাওয়ার সময় রাসেল তাকে ছুরির ভয় দেখায় আর জামাল ধর্ষণ করে। এ সময় রাসেল ভবনের সিঁড়িতে দাঁড়িয়ে পাহারা দেয়। পরে জামাল ও রাসেল সেখান থেকে চলে যায়।

বিকেলে ভুক্তভোগী ছাত্রী আরিচা বন্দর এলাকায় বারুণী স্নানের মেলায় যায়। সন্ধ্যা সাড়ে সাতটার দিকে সেখানে পূর্ব পরিচিত দশম শ্রেণির এক ছাত্র কৌশলে কোমল পানীয়ের সঙ্গে চেতনানাশক মিশিয়ে তাকে পান করায়। পরে নির্জন স্থানে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। মেয়েটি অচেতন হয়ে পড়লে ওই ছেলে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন ওই কিশোরীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ নূর-এ আলম গণমাধ্যমকে বলেন, ছাত্রীর চাচার দায়েরকৃত ধর্ষণ মামলায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে জামালের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, রাসেলের বিরুদ্ধে ধর্ষণে সহযোগিতা ও অভির বিরুদ্ধে ধর্ষণের চেষ্টার অভিযোগ করা হয়।

ইরান ও যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধে ১২০ বিলিয়ন ডলারের লোকসা…
  • ৩১ মার্চ ২০২৬
জেলের জালে ধরা পড়ল ২৫ মণ ওজনের ‘খটক মাছ’, আড়াই লাখে বিক্রি
  • ৩১ মার্চ ২০২৬
সেতু কর্তৃপক্ষ বিভিন্ন গ্রেডে নিয়োগ দেবে কর্মকর্তা-কর্মচারী…
  • ৩১ মার্চ ২০২৬
‘জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তরে’ জুলাই যোদ্ধাদের সঙ্গে বাজে ব…
  • ৩১ মার্চ ২০২৬
ময়মনসিংহে লরি-সিএনজির সংঘর্ষে কলেজশিক্ষক নিহত
  • ৩১ মার্চ ২০২৬
বিএনপির তিন নেতা বহিষ্কার
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence