কলেজছাত্রীর বাবা-চাচাকে পেটানো সেই ছাত্রলীগ সভাপতি গ্রেপ্তার

২১ মার্চ ২০২৩, ০৮:৪৮ AM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১১:২৫ AM
সালথা উপজেলা ছাত্রলীগের সভাপতি রায় মোহন কুমার

সালথা উপজেলা ছাত্রলীগের সভাপতি রায় মোহন কুমার © সংগৃহীত

ফরিদপুরের সালথা উপজেলা ছাত্রলীগের সভাপতি রায় মোহন কুমারকে গ্রেপ্তার করা হয়েছে। ভাঙ্গা উপজেলা সদর থেকে সোমবার (২০ মার্চ) সন্ধ্যায় তাকে গ্রেপ্তার করে সালথা-থানা পুলিশ।

এক কলেজছাত্রীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় গত ১০ মার্চ তার বাবা ও চাচাকে পেটানোর অভিযোগে করা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। রাত সাড়ে ১২টার দিকে সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শেখ সাদিক গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, রায় মোহনের সঙ্গে একটি মেয়ের চার বছর প্রেমের সম্পর্ক ছিল। দুই মাস আগে তাদের সম্পর্ক বিচ্ছেদ হয়। গত ১০ মার্চ দুই পরিবারের লোকজন ও স্থানীয়রা সালিস করে।

সে সালিসে উভয় পক্ষের লোকজনের মধ্যে মারামারি হয়। এ ঘটনায় থানায় মামলা করা হয়েছিল। সে মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

গণভোট-গুম কমিশনসহ বিভিন্ন অধ্যাদেশ বাতিলের প্রস্তাবের জকসুর…
  • ০৯ এপ্রিল ২০২৬
বিসিবির সংবিধানে এডহক কমিটি বলতে কিছুই নাই: আসিফ মাহমুদ
  • ০৯ এপ্রিল ২০২৬
সংসদে মানবাধিকার কমিশন ও গুম অধ্যাদেশ পাসের আহ্বান
  • ০৯ এপ্রিল ২০২৬
দিল্লির বৈঠকে শেখ হাসিনা-কামালকে ফেরত চাইল ঢাকা
  • ০৯ এপ্রিল ২০২৬
প্রিমিয়ার লিগ আয়োজন নিয়ে যা বললেন তামিম ইকবাল
  • ০৯ এপ্রিল ২০২৬
নরসিংদীতে শিবিরের দুই দিনব্যাপী ‘প্রকাশনা উৎসব’
  • ০৮ এপ্রিল ২০২৬
close