আর কখনও ক্যাম্পাসে ফেরা হবে না বিশ্ববিদ্যালয় ছাত্রী সুইটির

১৯ মার্চ ২০২৩, ০২:০৫ PM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১১:৩১ AM
সড়ক দুর্ঘটনায় একজন ঢাবি ছাত্রী

সড়ক দুর্ঘটনায় একজন ঢাবি ছাত্রী © সংগৃহীত

মাদারীপুরের শিবচরের কুতুবপুর এলাকায় বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে নিহতের সংখ্যা বেড়ে ২০ জনে দাঁড়িয়েছে। নিহতদের মধ্যে একজন ঢাকার বেসরকারি বিশ্ববিদ্যালয় ‘বাংলাদেশ ইউনিভার্সিটি’র ইংরেজি বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিলেন। অই ছাত্রীর নাম সুইটি আলম সুরভী (২২)। তার বাবার নাম মাসুদ মিয়া। সুইটির বাড়ি গোপালগঞ্জ সদরের পাঁচুরিয়া গ্রামে।

রোববার (১৯ মার্চ) সকালে ঢাকাগামী ইমাদ পরিবহনের একটি বাস দুর্ঘটনায় পড়ে। শিবচর হাইওয়ে পুলিশের উপপরিদর্শক মো. আব্দুল্লাহেল বাকী বলেন, ঘটনাস্থল থেকে ১৮ জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরে হাসপাতালে নেওয়ার সময় দু’জন মারা যান। আহত হয়েছেন আরও ২৬ জন।

জানা গেছে, রোববার ভোরে গোপালগঞ্জ থেকে বাসে ওঠেন বাবা-মেয়ে। পরে বাসটি পদ্মা সেতুর এক্সপ্রেসওয়ে থেকে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে। এ সময় বিশ্ববিদ্যালয়ের ছাত্রী সুইটি ঘটনাস্থলেই মারা যান।

সড়ক দুর্ঘটনা

আহতদের মধ্যে সাত জন ঢাকা মেডিক্যাল কলেজে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন। ঢাকা মেডিক্যালে ভর্তি আহতরা হলেন- আ. হামিম (৫৫), শেখ ফয়সাল আহমেদ (৪০), বদরুদ্দোজা (৩০), পংকজ কান্তি ঘোষ (৫০) ঝুমা আক্তার (৩৪), মো. এনামুল (৪০) ও বুলবুল (৫০)।

আরও পড়ুন: সড়ক দুর্ঘটনায় নিহত বেড়ে ২০, একজন ঢাবি ছাত্রী

সোনাডাঙ্গা বাস কাউন্টার ম্যানেজার মো. সবুজ খান বলেন, ফুলতলা থেকে একজন ও সোনাডাঙ্গা থেকে ১৩ জন যাত্রী নিয়ে ছেড়ে যায় ইমাদ পরিবহনের বাসটি। দুর্ঘটনার খবর পেয়ে অনেকেই কাউন্টারে স্বজনদের খোঁজখবর নিচ্ছেন। ৪৩ জন যাত্রী নিয়ে ছেড়ে যায় বাসটি।

সচিবালয়ে চলছে একনেক সভা
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
কানাডায় প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার ও…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
সাইবার হামলা প্রতিরোধের কৌশল শেখাতে প্রেসিডেন্সি ইউনিভার্সি…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
ফের কমল সোনা-রুপার দাম, ভরিতে কত
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজে সহকারী অধ্যাপক নিয়োগ, আবেদন ১৩ …
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
বিএনপি সাপোর্টাররাও সরকারের ওপর ক্ষুব্ধ, ৬০-৭০ শতাংশ মানুষে…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬