বাড়ি থেকে বেরিয়ে স্কুলে যাওয়া হলো না শিক্ষকের

১২ মার্চ ২০২৩, ১১:১৭ AM , আপডেট: ২৩ আগস্ট ২০২৫, ১১:১৩ AM
সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষক নিহত হয়েছেন

সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষক নিহত হয়েছেন © প্রতীকী ছবি

গোপালগঞ্জে বাদল বিশ্বাস (৩৫) নাম এক স্কুল শিক্ষক ট্রেনের ধাক্কায় নিহত হয়েছেন। রোববার (১২ মার্চ) সকাল পৌনে ৭টার দিকে সদর উপজেলার নলডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে।

বাদল বিশ্বাস উপজেলার ডালনিয়া গ্রামের নীল রতন বিশ্বাসের ছেলে। সিলনা-গুয়াধানা বিন্দুবাসিনী উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের শিক্ষক ছিলেন তিনি।

সদর থানার ওসি জাবেদ মাসুদ জানান, শিক্ষক বাদল বিশ্বাস সকালে মোটরসাইকেলে বাড়ি থেকে স্কুলে যাচ্ছিলেন। নলডাঙ্গা রেললাইন পার হওয়ার সময় গোবরা থেকে রাজশাহীগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় তিনি ছিটকে পাশের খাদে পড়েন। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।

ওসি জানান, বিষয়টি রাজবাড়ী রেলওয়ে থানাকে জানানো হয়েছে। এ বিষয়ে তারা পরবর্তী আইনি ব্যবস্থা নেবে।

ক্যাম্পাস কুকুর-বিড়ালসহ অন্যান্য প্রাণীদের নিরাপদ আবাসস্থল …
  • ৩১ মার্চ ২০২৬
আলোচিত শিশুশিল্পী লুবাবার বিয়ের গুঞ্জন
  • ৩১ মার্চ ২০২৬
‘আমি শুধু একজন মানুষ’—চাপ, সমালোচনা আর জীবনের গল্পে নেইমার
  • ৩১ মার্চ ২০২৬
ডিএফপিতে চলচ্চিত্র নির্মাতাদের ওপর হামলার ঘটনায় এনসিপির নিন…
  • ৩১ মার্চ ২০২৬
ফরিদপুরে এফডিআরের টাকার লোভে খালাকে খুন
  • ৩১ মার্চ ২০২৬
শিক্ষকদের বেতনের প্রস্তাব মন্ত্রণালয়ে, পাবেন কবে?
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence