মেডিকেলের প্রশ্ন দেওয়ার আশ্বাসে টাকা চাচ্ছিলেন তিনি

১০ মার্চ ২০২৩, ০৮:৩৬ AM , আপডেট: ২৩ আগস্ট ২০২৫, ১১:১৫ AM
মেডিকেলের প্রশ্ন দেওয়ার আশ্বাসে টাকা চাওয়ার অভিযোগে একজন গ্রেপ্তার

মেডিকেলের প্রশ্ন দেওয়ার আশ্বাসে টাকা চাওয়ার অভিযোগে একজন গ্রেপ্তার © প্রতীকী ছবি

ফেসবুকে ভুয়া আইডি খুলে মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র দেয়ার নামে প্রতারণার অভিযোগে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট তাকে গ্রেপ্তার করে।

মো. মিরাজ হোসেন তুহিন নামে অভিযুক্তকে বৃহস্পতিবার (৯ মার্চ) রাজধানীর মিরপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। ই-ফ্রড টিমের সহকারী পুলিশ কমিশনার (এসি) সুরঞ্জনা সাহা এ তথ্য জানান।

সুরঞ্জনা সাহা বলেন, নিয়মিত অনলাইন মনিটরিং করার সময় ফেসবুকে পোস্ট দেখা হয়। চক্রের সদস্যরা ফেসবুকে ভুয়া আইডি খুলে মেডিকেল ভর্তি সংক্রান্ত ফেসবুক গ্রুপে ১০০ শতাংশ কমন প্রশ্ন দেয়ার নিশ্চয়তা দিয়ে ইনবক্স করতে বলে।

ইনবক্সে কেউ মেসেজ দিলে অগ্রীম টাকা দাবি করে। বিকাশ ও নগদের মাধ্যমে তারা টাকা হাতিয়ে নিয়েছে। সিটি সাইবার ক্রাইম বিভাগের ই-ফ্রড টিম তথ্যপ্রযুক্তির সহায়তায় চক্রটিকে শনাক্ত করে। পরে মিরপুর মডেল থানা এলাকায় অভিযান চালিয়ে মিরাজকে গ্রেপ্তার করা হয়।

অন্য সদস্যদের গ্রেপ্তারের অভিযান অব্যাহত রয়েছে। ডিএমপির রমনা মডেল থানায় এ বিষয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে বলে জানান তিনি।

প্রতিষ্ঠানপ্রধান নিয়োগে ফের কমল পদ, আসছে আরও একটি নিয়োগ বিজ…
  • ০৭ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠান প্রধান নিয়োগে নারীর তুলনায় পুরুষের আবেদন ৮ গুন …
  • ০৭ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠানপ্রধান নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন কতদিনের মধ্যে, জান…
  • ০৭ এপ্রিল ২০২৬
জামায়াতের নারী কর্মীকে গ্রেপ্তারের পর ফেসবুক পোস্ট ভাইরাল
  • ০৭ এপ্রিল ২০২৬
ইরানের ১৩ হাজার লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র
  • ০৭ এপ্রিল ২০২৬
যে বাড়িতে আত্মগোপনে ছিলেন শিরীন শারমিন, গ্রেপ্তার হলেন যে ম…
  • ০৭ এপ্রিল ২০২৬
close