ফোনে ছাত্রলীগ নেতাকে ডেকে বেধড়ক পিটুনি

২৫ ফেব্রুয়ারি ২০২৩, ০১:১৩ PM , আপডেট: ২৩ আগস্ট ২০২৫, ১২:৫৪ PM
ছাত্রলীগ নেতাকে মারধরের অভিযোগ উঠেছে

ছাত্রলীগ নেতাকে মারধরের অভিযোগ উঠেছে © ফাইল ছবি

জামালপুরের বকশীগঞ্জে মোবাইল ফোনে বাড়ি থেকে ডেকে নিয়ে ছাত্রলীগের এক নেতাকে মারধরের অভিযোগ উঠেছে। শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) রাত ১২টার দিকে পৌর এলাকার নামাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

মারধরের শিকার ছাত্রলীগ নেতার নাম নুর মোহাম্মদ নয়ন। তিনি কিয়ামত উল্লাহ কলেজ ছাত্রলীগের আহ্বায়ক কমিটির সদস্য।

মারধরের শিকার নুর মোহাম্মদ নয়ন জানান, অন্তর হাসান নামে একজন তাকে ফোন দিয়ে বাড়ির বাইরে আসতে বলেন। বাইরে আসলে ১৪-১৫ জন হামলা চালায়। পরে স্থানীয়রা উদ্ধার করে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

তবে এ বিষয়ের অন্তরের বক্তব্য জানা যায়নি। বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা জানান, এ বিষয়ে কোনও অভিযোগ পাননি। অভিযোগ পেলে ব্যবস্থা নেবেন বলে জানান তিনি।

গণভোট-গুম কমিশনসহ বিভিন্ন অধ্যাদেশ বাতিলের প্রস্তাবের জকসুর…
  • ০৯ এপ্রিল ২০২৬
বিসিবির সংবিধানে এডহক কমিটি বলতে কিছুই নাই: আসিফ মাহমুদ
  • ০৯ এপ্রিল ২০২৬
সংসদে মানবাধিকার কমিশন ও গুম অধ্যাদেশ পাসের আহ্বান
  • ০৯ এপ্রিল ২০২৬
দিল্লির বৈঠকে শেখ হাসিনা-কামালকে ফেরত চাইল ঢাকা
  • ০৯ এপ্রিল ২০২৬
প্রিমিয়ার লিগ আয়োজন নিয়ে যা বললেন তামিম ইকবাল
  • ০৯ এপ্রিল ২০২৬
নরসিংদীতে শিবিরের দুই দিনব্যাপী ‘প্রকাশনা উৎসব’
  • ০৮ এপ্রিল ২০২৬
close