টাকার বিনিময়ে শিক্ষার্থীদের কাছে পর্নোগ্রাফি বিক্রি করতেন তারা

২৪ ফেব্রুয়ারি ২০২৩, ১২:২২ PM , আপডেট: ২৩ আগস্ট ২০২৫, ১২:৫৮ PM
র‌্যাবের অভিযানে গ্রেপ্তার চারজন

র‌্যাবের অভিযানে গ্রেপ্তার চারজন © সংগৃহীত

শিক্ষার্থী ও যুবকদের কাছে পর্নোগ্রাফি বিক্রি ও সংরক্ষণের অভিযোগে নাটোরে চারজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) বিকেল থেকে রাত পর্যন্ত বিভিন্ন বাজারে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাবের নাটোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. ফরহাদ হোসেন এ তথ্য জানিয়েছেন।

র‌্যাব জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে আশ্বিনা বাজার, বুড়ি বটতলা বাজার, মাস্তানমোড় লোটাবাড়িয়া বাজার ও হয়বতপুর বাজারে এ অভিযান চালানো হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন– সদর উপজেলার সিংহারদহ এলাকার রেন্টু আলী (৩২), লোটাবাড়িয়া মধ্যপাড়ার মো. রকি পারবেজ (২৪), রামনগর এলাকার মো. মামুন অর রশিদ (২৬) ও হয়বতপুরের মো. মাসুদ রানা (৫০)। তাদের নিকট থেকে চারটি সিপিইউ, আটটি হার্ডডিস্ক, চারটি মনিটর, কি-বোর্ড, মাউস ও ১৩টি ক্যাবল জব্দ করা হয়েছে।

র‍্যাবের কর্মকর্তা ফরহাদ হোসেন বলেন, জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা স্বীকার করেছেন-পর্নোগ্রাফি সংরক্ষণ ও অর্থের বিনিময়ে তরুণ, যুবক ও স্কুল-কলেজের শিক্ষার্থীদের কাছে পর্নোগ্রাফিক ভিডিও ও ছবি সরবরাহ করতেন। এ ঘটনায় সদর থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

সন্তানের মোবাইল দেখা নিয়ে কলহ, অতঃপর...
  • ১৭ এপ্রিল ২০২৬
সাংবাদিকদের ওপর হামলা, কবি নজরুল কলেজ শাখা ছাত্রদলের ২ নেতা…
  • ১৭ এপ্রিল ২০২৬
শেখ হাসিনাকে ফেরানোর অনুরোধ খতিয়ে দেখছে ভারত
  • ১৭ এপ্রিল ২০২৬
সালাউদ্দিন তানভীরের অব্যাহতি প্রত্যাহার করে স্বপদে বহাল করল…
  • ১৭ এপ্রিল ২০২৬
প্রথম ধাপে শেষ হল ৪০০ মনোনয়ন প্রত্যাশীর সাক্ষাৎকার
  • ১৭ এপ্রিল ২০২৬
শনিবার সরকারের দুই মাসের কার্যক্রম তুলে ধরবে প্রধানমন্ত্রী …
  • ১৭ এপ্রিল ২০২৬