ট্রাক্টরের চাপায় প্রাণ গেল শিক্ষিকার

২০ ফেব্রুয়ারি ২০২৩, ০৫:১৬ PM , আপডেট: ২৩ আগস্ট ২০২৫, ০১:২৪ PM
বোদা থানা, পঞ্চগড়

বোদা থানা, পঞ্চগড় © সংগৃহীত

পঞ্চগড় জেলার বোদা উপজেলায় মোটরসাইকেল থেকে পড়ে ট্রাক্টরের চাপায় যশোদা রানী (৩৫) নামে এক স্কুল শিক্ষিকা নিহত হয়েছেন। সোমবার (২০ ফেব্রুয়ারি) জেলার বোদা উপজেলার মাড়েয়া বামনহাট ইউনিয়নের ফুটকিবাড়ি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় মাড়েয়া ইউনিয়নের চেয়ারম্যান আবু আনসার মোহাম্মদ রেজাউল করিম শামীম জানান, যশোদা রানী বোদা উপজেলার ফুটকিবাড়ি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ছিলেন। তার বাড়ি উপজেলার দেবনগড় ইউনিয়নের নন্দগছ গ্রামে। ওই এলাকার রাজিব চন্দ্র রায়ের স্ত্রী তিনি।

পুলিশ জানান, ওই শিক্ষিকা অতুল চন্দ্র রায় নামে একজনের মোটরসাইকেলে স্কুলে যাচ্ছিলেন। পথে ফুটকি বাড়ি বাজারের সামনে মোটরসাইকেলের চাকা বালুতে পিছলে গিয়ে ওই শিক্ষিকা পাকা সড়কে ছিটকে পড়ে যায়। পরে পেছন থেকে আসা একটি ইটবোঝাই ট্রাক্টর তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান ওই শিক্ষিকা। এ ঘটনায় শিক্ষার্থী ও বিক্ষুব্ধ এলাকাবাসী ট্রাক্টরে আগুন ধরিয়ে দেন। 

আরও পড়ুন: ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ে তল্লাশি

দুর্ঘটনার পরে স্থানীয়রা তার লাশ পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তার লাশ হাসপাতালের মর্গে রয়েছে। পরিবারের সদস্যদের কাছে হস্তান্তরের প্রক্রিয়াধীন রয়েছে।

এ বিষয়ে বোদা থানার ওসি সুজয় কুমার রায় জানান, সেখানে ট্রাক্টরটিতে আগুন ধরিয়ে দেয় বিদ্যালয়ের শিক্ষার্থী ও স্থানীয়রা। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। 

ক্যাম্পাস কুকুর-বিড়ালসহ অন্যান্য প্রাণীদের নিরাপদ আবাসস্থল …
  • ৩১ মার্চ ২০২৬
আলোচিত শিশুশিল্পী লুবাবার বিয়ের গুঞ্জন
  • ৩১ মার্চ ২০২৬
‘আমি শুধু একজন মানুষ’—চাপ, সমালোচনা আর জীবনের গল্পে নেইমার
  • ৩১ মার্চ ২০২৬
ডিএফপিতে চলচ্চিত্র নির্মাতাদের ওপর হামলার ঘটনায় এনসিপির নিন…
  • ৩১ মার্চ ২০২৬
ফরিদপুরে এফডিআরের টাকার লোভে খালাকে খুন
  • ৩১ মার্চ ২০২৬
শিক্ষকদের বেতনের প্রস্তাব মন্ত্রণালয়ে, পাবেন কবে?
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence