ভালোবাসা দিবসে স্কুলছাত্রীকে ফুল দিতে গিয়ে গণপিটুনি খেলেন তরুণ

১৪ ফেব্রুয়ারি ২০২৩, ০৯:৪৩ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০২:২৬ PM

অনেক দিন থেকে এক স্কুলছাত্রীকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিলেন হাসান আলী (২২)। কিন্তু ওই ছাত্রী তার প্রস্তাবে রাজি হয়নি। শেষচেষ্টা হিসেবে মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) বিশ্ব ভালোবাসা দিবসে ওই তরুণ ছাত্রীটির বিদ্যালয়ের ফটকে গিয়ে তাকে ফুল উপহার দেওয়ার চেষ্টা করেন।

কিন্তু ওই ছাত্রী ফুল নিতে না চাইলেও জোর করে দেওয়ার চেষ্টা করেন হাসান। ঘটনাটি টের পেয়ে স্থানীয় লোকজন হাসানকে গণপিটুনি দিয়ে অভিভাবকের হাতে তুলে দেন। মঙ্গলবার সকালে নাটোর সদর উপজেলার দীঘাপতিয়া ইউনিয়নে এ ঘটনা ঘটে।

এ বিষয়ে দীঘাপতিয়া ইউনিয়ন পরিষদের সদস্য শাহ আলম জানান, দীর্ঘদিন ধরে এক ছাত্রীকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিলেন হাসান আলী। সকালে ওই ছাত্রী তার বিদ্যালয়ে প্রবেশ করছিল। এ সময় স্কুলগেটের বাইরে তাকে ফুল দিতে যান ওই তরুণ। ছাত্রীটি ফুল নিতে না চাইলে জোর করে দেওয়ার চেষ্টা করেন হাসান।

পরে ছাত্রীটি বিদ্যালয়ের ভেতরে গিয়ে শিক্ষকদের বিষয়টি জানান। তখন স্থানীয় ব্যক্তিদের সহযোগিতায় হাসানকে আটক করে গণপিটুনি দেওয়া হয়। পরে তাকে তার বাবা উপজেলার দীঘাপতিয়া ইউনিয়নের করোটা গ্রামের আবদুল মান্নানের হাতে তুলে দেওয়া হয়।

হাসান আলী জানান, তিনি আদৌ জোর করে ফুল দেওয়ার চেষ্টা করেননি। ষড়যন্ত্র করে তাকে ফাসানো হয়েছে। তিনি কোনো অন্যায় করেননি।

সংবিধানের দোহাই দিয়ে নতুন ফ্যাসিবাদের পথে সরকার: এবি পার্টি
  • ১৩ এপ্রিল ২০২৬
সদস্য সংগ্রহ করছে ঢাবির ‌‘ভয়েস অব বিজনেস’
  • ১৩ এপ্রিল ২০২৬
জার্মানিতে বিক্রমপুর-মুন্সিগঞ্জ সমিতির ঈদ পুনর্মিলনী
  • ১৩ এপ্রিল ২০২৬
এনটিআরসিএ’র এক উপ-পরিচালককে ওএসডি
  • ১৩ এপ্রিল ২০২৬
শিক্ষার্থীকে ব্ল্যাকমেইলের অভিযোগ কর্মচারীর বিরুদ্ধে, উল্টো…
  • ১৩ এপ্রিল ২০২৬
রোল-রেজিস্ট্রেশন-সেট কোড ভুল হলে সংশোধন যেভাবে, জানাল বোর্ড
  • ১৩ এপ্রিল ২০২৬