এক যুবককে কেন্দ্র করে চার তরুণীর মারামারির ভিডিও ভাইরাল

১২ ফেব্রুয়ারি ২০২৩, ১১:০৮ AM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০২:২৯ PM
চার তরুণীর মারামারি

চার তরুণীর মারামারি © সংগৃহীত

জয়পুরহাটে এক যুবককে কেন্দ্র করে চার তরুণীর মধ্যে মারামারি হয়েছে। মারামারির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ফেসবুকে ছড়িয়ে পড়া ১ মিনিট ৩ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, বোরকাপরা দুই তরুণী শাড়িপরা দুই তরুণীকে মারধর করছেন। আবার চুলের মুঠো ধরে টানাহেঁচড়া করছেন। 

শনিবার (১১ ফেব্রুয়ারি) বিকেল জয়পুরহাট সরকারি কলেজের সামনে বারোঘাটি পুকুর এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী কয়েকজন দাবি করেছেন, দুই তরুণীর সঙ্গে এক তরুণের প্রেমের সম্পর্ক। এক তরুণী বান্ধবীসহ এবং আরেক তরুণী বোনসহ এসে বিষয়টি নিয়ে কথা বলার একপর্যায়ে মারামারিতে জড়িয়ে যান। তাঁদের মারামারির দৃশ্য কয়েকজন তরুণ মুঠোফোনে ধারণ করছিলেন। পথচারীরা তাঁদের থামান। তখন তাঁরা দ্রুত ঘটনাস্থল ছেড়ে যান।

প্রত্যক্ষদর্শী কয়েকজনের সঙ্গে কথা বলে জানা যায়, শাড়িপরা দুই তরুণী এবং বোরকাপরা দুই তরুণী গতকাল বিকেলে জয়পুরহাট সরকারি কলেজের সামনে বারোঘাটি পুকুর এলাকায় বসে কথা বলছিলেন। হঠাৎ দুই পক্ষের মধ্যে মারামারি শুরু হয়।

আরও পড়ুন: বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রপতি হচ্ছেন সাহাবুদ্দিন চুপ্পু

এক তরুণ তাঁর মুঠোফোনে এই মারামারির মুহূর্ত ভিডিও করেন। তিনি বলেন, ‘আমরা বিকেলে কলেজের সামনে বারোঘাটি পুকুরপাড়ে আড্ডা দিচ্ছিলাম। বিকেল সাড়ে চারটার দিকে শাড়িপরা দুই তরুণী বারোঘাটি পুকুরপাড়ে আসেন। সেখানে আগে থেকে বোরকাপরা দুই তরুণী অপেক্ষা করছিলেন। চার তরুণী কথা বলছিলেন। কয়েক মিনিট পর তাঁদের মধ্যে মারামারি শুরু হয়। আমরা এক তরুণীকে চিনেছি। তিনি জয়পুরহাট সরকারি কলেজের স্নাতকের ছাত্রী। দুই তরুণীর এক তরুণের সঙ্গে প্রেম করা নিয়ে এ অবস্থা বলে আমরা প্রাথমিকভাবে জেনেছি।

না জানিয়ে নারী শক্তিতে পদায়ন, পদত্যাগ করলেন এনসিপি আরও এক ন…
  • ১৮ এপ্রিল ২০২৬
হাসান নাসিমের মুক্তির দাবি ডাকসুর
  • ১৮ এপ্রিল ২০২৬
বজ্রপাতে দেশে একদিনে প্রাণ গেল ১২ জনের
  • ১৮ এপ্রিল ২০২৬
প্রেমে জড়িয়ে ৬ মাস আগে বিয়ে করেন পুলিশ সম্রাট, অনুষ্ঠান হওয়…
  • ১৮ এপ্রিল ২০২৬
বাংলা ১ম পত্রে ভালো নম্বর পাওয়ার কৌশল
  • ১৮ এপ্রিল ২০২৬
জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি
  • ১৮ এপ্রিল ২০২৬