নার্সিং হোস্টেল থেকে ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১১ ফেব্রুয়ারি ২০২৩, ০১:২৩ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০২:২৯ PM
ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার © সংগৃহীত

ফরিদপুরে নার্সিং হোস্টেল থেকে প্রিতি হাওলাদার (১৯) নামে এক ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত প্রিতি হাওলাদার রাজবাড়ী জেলার হরিসভা নামক এলাকার লালন হাওলাদারের মেয়ে।

শুক্রবার (১০ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে জেলা শহরের ‘অ্যামাজান নার্সিং প্রাইভেট ইনস্টিটিউটের’ হোস্টেল থেকে ওই ছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়। 

ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুমন রঞ্জন সরকার বলেন, ওই ছাত্রী হোস্টেলে তার নিজ কক্ষে ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন। একটি ছেলেকে নিয়ে পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটিয়েছে বলে জানা গেছে। তবে তদন্ত শেষে ও ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পর মৃত্যুর আসল কারণ জানা যাবে।

আরও পড়ুন: ৪৮ ঘণ্টার মধ্যে তদন্তের আশ্বাস পূরণ হয়নি ১১ বছরেও

অতিরিক্ত পুলিশ সুপার আরও বলেন, এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে পরবর্তী আইনি ব্যবস্থা নেয়া হবে।

চাল বিতরণে অনিয়মের জেরে বাউফলে প্যানেল চেয়ারম্যান অবরুদ্ধ
  • ১৫ এপ্রিল ২০২৬
রুয়েটে নিরাপত্তাকর্মীর হাতে গাঁজাসহ বহিরাগত যুবক আটক
  • ১৫ এপ্রিল ২০২৬
নেহারি খাওয়ার ‘বাহানায়’ ইরানের সঙ্গে দ্বিতীয় দফার বৈঠকে থাক…
  • ১৫ এপ্রিল ২০২৬
লেবাননে ৪০ মিলিয়ন ডলারের মানবিক সহায়তা ঘোষণা করল কানাডা
  • ১৪ এপ্রিল ২০২৬
ইসলামাবাদ না ইস্তাম্বুল, কোথায় হবে দ্বিতীয় দফা শান্তি আলোচন…
  • ১৪ এপ্রিল ২০২৬
সৌদি ফেরত সাবেক ছাত্রলীগ নেতা বিমানবন্দরে আটক 
  • ১৪ এপ্রিল ২০২৬