মোটরসাইকেলে ট্রাকের ধাক্কা, প্রাণ গেল কলেজছাত্রীর

০৪ ফেব্রুয়ারি ২০২৩, ০৭:৫৯ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০২:৩৪ PM
ট্রাকের ধাক্কায় নিহত কলেজছাত্রী

ট্রাকের ধাক্কায় নিহত কলেজছাত্রী © সংগৃহীত

রাঙামাটির নানিয়ারচর উপজেলায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নেন্সি চাকমা (১৮) নামে এক কলেজছাত্রী নিহত হয়েছেন। আজ শনিবার (৪ ফেব্রুয়ারি) দুপুরের দিকে উপজেলার হাজাছড়ি পূর্বপাড়া এলাকায় (রাঙামাটি-নানিয়ারচর সড়কে) এ দুর্ঘটনা ঘটে।

নিহত নেন্সি চাকমা উপজেলার করেঙ্গাতলীর ইউনিয়নের জ্যোতিময় চাকমার মেয়ে। তিনি রাঙামাটি সরকারি কলেজের এইচএসসি প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।

আরও পড়ুন: ঢাবি শিক্ষার্থীকে মারধর, ছাত্রলীগ নেতা বহিষ্কার

পরিবার সূত্রে জানা গেছে, সকালে নেন্সি তার বড় ভাই দীপেন দেওয়ানের সঙ্গে মোটরসাইকেল করে রাঙামাটি যাচ্ছিলেন। পথে মোটরসাইকেলটির বিপরীত দিক থেকে আসা পাথর ভর্তি ট্রাক তাদের ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে নেন্সি ও দীপেন দুজনই আহত হন। আহতদের স্থানীয়রা উদ্ধার করে রাঙামাটি সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নেন্সিকে মৃত ঘোষণা করেন।  

নানিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন হালদার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কলেজছাত্রী নেন্সির মরদেহ ময়নাতদন্তের জন্য রাঙামাটি সদর হাসপাতালে রাখা আছে। ময়নাতদন্তের পরে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

গাঁজা চাষ ও বিক্রির অভিযোগে বৃদ্ধ গ্রেফতার, বিপুল মাদক উদ্ধ…
  • ৩১ মার্চ ২০২৬
ভিসির সঙ্গে ডাকসু নেতাদের সাক্ষাৎ, সিট বরাদ্দে নীতিমালাসহ ১…
  • ৩১ মার্চ ২০২৬
বাড়ি থেকে বের করে দিতে বৃদ্ধাকে নির্যাতনের অভিযোগ
  • ৩১ মার্চ ২০২৬
‘শান্তির পৃথিবীতে সাগর তুই একাই থাক’ বলে দুই শিশুপুত্র নিয়ে…
  • ৩১ মার্চ ২০২৬
লক্ষ্মীপুরে মাদক ও পাইপগানসহ দুই ব্যক্তি গ্রেপ্তার
  • ৩১ মার্চ ২০২৬
সিগারেটের দাম বাড়ানোর ইঙ্গিত
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence