বিয়ের দাবিতে ৪ দিন ধরে প্রেমিকের বাড়িতে কলেজছাত্রী

০২ ফেব্রুয়ারি ২০২৩, ০৭:৩৮ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০২:৪১ PM

কক্সবাজারের রামুতে বিয়ের দাবিতে চার দিন ধরে প্রেমিকের বাড়িতে অনশন করছেন এক কলেজছাত্রী। প্রেমিক মো. আরিফ রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়নের থোয়াংগেরকাটা এলাকার কামাল উদ্দিনের ছেলে। আরিফের বাড়ি 

স্থানীয়রা জানান, গত ২৯ জানুয়ারি থেকে বিয়ের দাবিতে কলেজছাত্রী আরিফের বাড়িতে অনশন শুরু করেছে। এর পর আরিফ বাড়ি থেকে পালিয়ে বেড়াচ্ছেন।

অনশনরত কলেজছাত্রী বলেন, ২০১৭ সাল থেকে আরিফের সঙ্গে আমার সম্পর্ক। আমাদের মধ্যে শারীরিক সম্পর্কও চলমান রয়েছে। আরিফের দেওয়া চিঠি, ডায়েরিসহ নানা ডকুমেন্ট সংরক্ষিত আছে। বিয়ে না হওয়া পর্যন্ত অনশন চালিয়ে যাব।

অভিযুক্ত আরিফের দাবি, ২০১৭ সালে ৭-৮ মাস ওই কলেজছাত্রীর সঙ্গে সম্পর্ক ছিল। কিন্তু বর্তমানে নেই। গত ২৯ তারিখ সে নিজেই তাকে ফোন করে বাড়িতে চলে এসেছে।

আরিফের মা বলেন, আমার ছেলে যদি অপরাধ করে থাকে তা হলে সবাই যে রায় দেন, তা আমরা মেনে নেব।

এ বিষয়ে রামু থানার ওসি মো. আনোয়ারুল হোসাইন বলেন, কেউ থানায় কোনো অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

বিশ্বজুড়ে ইরানের জব্দ থাকা সম্পদের মূল্য কত?
  • ১৯ এপ্রিল ২০২৬
প্রতিরক্ষা চুক্তি ভারত-রাশিয়ার; একে অপরের দেশে মোতায়েন কর…
  • ১৯ এপ্রিল ২০২৬
১৯তম নিবন্ধন: কোন পদে কত শূন্য পদ, দেখুন এখানে
  • ১৯ এপ্রিল ২০২৬
এসএসসি ও এইচএসসি পাস করা শিক্ষার্থীদের বৃত্তি দিচ্ছে ফেনী জ…
  • ১৯ এপ্রিল ২০২৬
নাটকীয় ম্যাচে আতলেতিকো হারিয়ে কোপা দেল রের শিরোপা জিতল সোসি…
  • ১৯ এপ্রিল ২০২৬
রাতে বিদ্যুৎ না থাকায় ঠিকমতো প্রস্ততি নিতে পারছে না এসএসসি …
  • ১৯ এপ্রিল ২০২৬