গাড়ি থেকে নামতেই রাস্তায় ঢলে পড়লেন অতিরিক্ত পুলিশ সুপার

০১ ফেব্রুয়ারি ২০২৩, ০৯:৩৩ AM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০২:৪৩ PM
এসবির অতিরিক্ত পুলিশ সুপার শফিকুর রহমান মুকুল

এসবির অতিরিক্ত পুলিশ সুপার শফিকুর রহমান মুকুল © সংগৃহীত

রাজধানীর তেজগাঁও এলাকায় রাস্তায় হঠাৎ অসুস্থ হয়ে পুলিশের এক কর্মকর্তার মৃত্যু হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে এ ঘটনা ঘটে।  শফিকুর রহমান মুকুল (৫৬) নামে ওই কর্মকর্তা স্পেশাল ব্রাঞ্চের (এসবি) অতিরিক্ত পুলিশ সুপার। হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

গাড়িচালক পুলিশ সদস্য জাফর আলী বলেন, রাজধানীর মালিবাগ এসবি অফিসে ডিউটি শেষে তিনি মিরপুর ৬০ ফিট এলাকার বাসায় ফিরছিলেন। তেজগাঁও লাভ রোডের কাছে গাড়িটি পৌঁছালে একটি মোটরসাইকেল লেন পরিবর্তন করে গাড়ির সামনে চলে আসে।

তা দেখে শফিকুর রহমান উত্তেজিত হয়ে গাড়ি থেকে নেমে রাস্তায় দাঁড়ালে বেহুশ হয়ে পড়ে যান। তাকে তাৎক্ষণিকভাবে শমরিতা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বলেন, অচেতন অবস্থায় অতিরিক্ত পুলিশ সুপার শফিকুর রহমানকে ঢাকা মেডিকেলে আনা হয়। রাত ৮টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন তাকে।

‘নিষ্ক্রিয়’ স্ক্রিন টাইমে ডিমেনশিয়ার ঝুঁকি, মস্তিষ্ক সক্রিয়…
  • ০৮ এপ্রিল ২০২৬
কাল তিন উপজেলায় সাধারণ ছুটি
  • ০৮ এপ্রিল ২০২৬
কাল তিন উপজেলায় সাধারণ ছুটি
  • ০৮ এপ্রিল ২০২৬
তেল বিতরণে বিশৃঙ্খলা ও অনিয়ম দূর করবে রাসেলের ‘স্মার্ট ফুয়…
  • ০৮ এপ্রিল ২০২৬
ঝিনাইদহের নতুন ডিসি হলেন নোমান হোসেন
  • ০৮ এপ্রিল ২০২৬
বৃষ্টি নামলেই কেন খিচুড়ি খেতে মন চায়?
  • ০৮ এপ্রিল ২০২৬
close