বাসের ধাক্কায় এসএসসি পরীক্ষার্থী নিহত

১১ জানুয়ারি ২০২৩, ০৯:৫০ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০২:৪৪ PM
সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থী নিহত

সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থী নিহত © ফাইল ফটাে

গাজীপুরের টঙ্গী এলাকা প্রধান সড়কে বাসের ধাক্কায় অন্তরা আক্তার (১৮) নামের এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছেন। বুধবার (১১ জানুয়ারি) দুপুর ১টার দিকে এ দুর্ঘটনা ঘটেছে। 

দুর্ঘটনার পর রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক অন্তরা আক্তারকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: দুপক্ষে সংঘর্ষের পর চবি ছাত্রলীগকে কারণ দর্শানোর নোটিশ

নিহতের বাবা বলেন, আমার মেয়ে এলাকার একটি স্কুলে এসএসসি পরীক্ষার্থী ছিল। আমি একজন পোশাক শ্রমিক। রাস্তা পারাপার সময় হঠাৎ একটা বাস সজোরে ধাক্কা দেয় আমার মেয়েকে। এতে আমার মেয়ে গুরুতর আহত হয়ে রাস্তায় পড়ে যায়। পরে আমরা খবর পেয়ে আমার মেয়েকে প্রথমে স্থানীয় একটি হাসপাতাল নিয়ে গেলে অবস্থার অবনতি ঘটে। তখন দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, মরদেহ ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

গাঁজা চাষ ও বিক্রির অভিযোগে বৃদ্ধ গ্রেফতার, বিপুল মাদক উদ্ধ…
  • ৩১ মার্চ ২০২৬
ভিসির সঙ্গে ডাকসু নেতাদের সাক্ষাৎ, সিট বরাদ্দে নীতিমালাসহ ১…
  • ৩১ মার্চ ২০২৬
বাড়ি থেকে বের করে দিতে বৃদ্ধাকে নির্যাতনের অভিযোগ
  • ৩১ মার্চ ২০২৬
‘শান্তির পৃথিবীতে সাগর তুই একাই থাক’ বলে দুই শিশুপুত্র নিয়ে…
  • ৩১ মার্চ ২০২৬
লক্ষ্মীপুরে মাদক ও পাইপগানসহ দুই ব্যক্তি গ্রেপ্তার
  • ৩১ মার্চ ২০২৬
সিগারেটের দাম বাড়ানোর ইঙ্গিত
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence