দুই ট্রাকের মধ্যে পড়ে প্রাণ গেল কলেজছাত্রের

০৯ জানুয়ারি ২০২৩, ১১:৫২ AM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০২:৪৬ PM
সড়ক দুর্ঘটনায় কলেজছাত্রের মৃত্যু

সড়ক দুর্ঘটনায় কলেজছাত্রের মৃত্যু © প্রতীকী ছবি

গাজীপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অপর আরোহী। রোববার রাতে মহানগরীর পুবাইল থানার মাজুখান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ছাত্রের নাম আব্দুল্লাহ আল জাবের হিমেল (২০)। মহানগরীর পূবাইল থানার মাজুখান গ্রামের আব্দুল জব্বারের ছেলে তিনি। মাইলস্টোন কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন হিমে। আহত সাব্বির (২০) একই এলাকার আরমান হোসেনের ছেলে। 

জানা গেছে, রাত ৯টার দিকে মাজুখান এলাকার ময়লাপট্টির সামনে মোটরসাইকেলে দুই বন্ধু একটি ট্রাক অতিক্রম করছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে তাঁরা পড়ে গিয়ে গুরুতর আহত হন। আহত অবস্থায় স্থানীয়রা তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

আরো পড়ুন: ফারদিন হত্যা মামলায় বুশরার জামিন 

সেখানে কর্তব্যরত চিকিৎসক রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন কেন্দ্রে (পঙ্গু হাসপাতাল) পাঠান। সেখানে নেওয়ার পথে আব্দুল্লাহ মারা যান। সাব্বিরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পূবাইল থানার ওসি মো. জাহিদুল ইসলাম বলেন, রোববার রাতে সড়ক দুর্ঘটনার খবর পাওয়া গেছে। স্থানীয়রা ঘটনাস্থল থেকে আরোহীদের হাসপাতাল নেওয়ার পথে একজনের মৃত্যু হয়েচে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

মাদ্রাসা শিক্ষকদের মার্চের বেতনের চেক ছাড়, পাবেন যেদিন
  • ০২ এপ্রিল ২০২৬
কুয়াকাটায় জেলের জালে ধরা পড়ল বিরল ‘ব্রাউন সার্জনফিশ’
  • ০২ এপ্রিল ২০২৬
গণভোট বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা জামায়াতের
  • ০২ এপ্রিল ২০২৬
চট্টগ্রামে একনলা বন্দুকসহ দুই যুবক গ্রেপ্তার
  • ০২ এপ্রিল ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির মেধাতালিকা প্রকাশ ও …
  • ০২ এপ্রিল ২০২৬
সব ধরণের আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন প্রোটিয়া তারক…
  • ০২ এপ্রিল ২০২৬