বুয়েট শিক্ষার্থী ফারদিন হত্যা

বুশরার জামিন শুনানি আজ

০৫ জানুয়ারি ২০২৩, ০৮:৪০ AM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩২ PM
আমাতুল্লাহ বুশরা

আমাতুল্লাহ বুশরা © ফাইল ছবি

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী ফারদিন নূর পরশ (২৪) হত্যা মামলায় গ্রেপ্তার হওয়া তার বান্ধবী আমাতুল্লাহ বুশরার জামিন শুনানি হবে আজ। ঢাকা মহানগর দায়রা জজ মো. আছাদুজ্জামানের আদালতে বৃহস্পতিবার (৫ জানুয়ারি) এ জামিন শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন বুশরার আইনজীবী এ.কে.এম হাবিবুর রহমান। তিনি জানিয়েছেন, ঢাকা মহানগর দায়রা জজ আদালতে বুশরার জামিনের জন্য আবেদন করেছি গত ৩০ নভেম্বর। আদালত আবেদন গ্রহণ করে শুনানির জন্য দিন ধার্য করেন ৫ জানুয়ারি।

এর আগে ফারদিনের বাবা নূর উদ্দিন তার ছেলে ফারদিনকে খুন করা হয়েছে দাবি করে রামপুরা থানায় দায়ের করেন। সে মামলায় তিনি অভিযোগ আনেন তার ছেলেকে ‘হত্যা করে লাশ গুম’করা হয়েছে। ফারদিনের বান্ধবী আমাতুল্লাহ বুশরাকে। ১০ নভেম্বর তাকে গ্রেপ্তার করা হয় সেই মামলায় এক নম্বর আসামি করা হয়। তখন পুলিশের আবেদনে ৫ দিন রিমান্ড দেওয়ার পর বুশরা এখন তিনি কারাগারে রয়েছেন।

মামলার অভিযোগে ফারদিনের বাবা নূর উদ্দিন রানা বলেছিলেন, হত্যাকারীরা ফারদিনকে পরিকল্পিতভাবে হত্যা করেছে রামপুরা এলাকায় বা অন্য কোথাও। তিনি বলেন, এ হত্যার পেছনে তার বান্ধবী আমাতুল্লাহ বুশরার ইন্ধন রয়েছে।

এর আগে নৌ পুলিশ গত ৭ নভেম্বর বিকেলে নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদী থেকে ফারদিনের মরদেহ উদ্ধার করে। তার শরীরে অসংখ্য আঘাতের চিহ্ন পাওয়া গেছে, তাকে হত্যা করা হয়েছে বলে তখন জানিয়েছেন মরদেহ ময়নাতদন্তকারী চিকিৎসকরা।

এরপর আলোচিত এ মামলার তদন্তভার দেওয়া হয় ডিবি পুলিশের ওপর। তখন আলোচনায় আসে মাদক সংশ্লিষ্টতা, মাদক ব্যবসায়ীদের হাতে খুন, কিশোর গ্যাংয়ের সংশ্লিষ্টতার বিষয়গুলো। 

তবে সর্বশেষ তদন্ত সংশ্লিষ্ট ডিবি পুলিশ ও র‌্যাব তদন্ত অগ্রগতি নিয়ে এক ধরনের সমঝোতায় পৌঁছায়। আলাদা সংবাদ সম্মেলনে তারা জানায়, ফারদিন স্বেচ্ছায় মৃত্যুবরণ বা আত্মহত্যা করেছেন। তখন ডিবি পুলিশ জানিয়েছিল, এ মৃত্যুর ঘটনায় জেলে থাকা বুশরা নির্দোষ।

ইরান যুদ্ধের প্রথম ৬ দিনে মার্কিন খরচ দাঁড়াল ১.৩৯ লাখ কোটি
  • ১২ মার্চ ২০২৬
টাকা ফেরত পাচ্ছেন ৮৬ হাজার শিক্ষক
  • ১২ মার্চ ২০২৬
নিজেদের রিজার্ভ থেকে ১৭ কোটি ২০ লাখ ব্যারেল তেল ছাড়ার ঘোষণ…
  • ১২ মার্চ ২০২৬
ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’
  • ১২ মার্চ ২০২৬
সংসদ অধিবেশনে থাকবেন শহীদ আবু সাইদের বাবা ও নাফিজকে বহনকারী…
  • ১২ মার্চ ২০২৬
লেবাননের রাজধানীর একটি অংশকে গাজার মতো বানানোর হুমকি ইসরায়ে…
  • ১২ মার্চ ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
22 April, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081