নোয়াখালীতে কাভার্ড ভ্যানের চাপায় ছাত্রদল নেতার মৃত্যু

২৮ ডিসেম্বর ২০২২, ০৪:৩০ PM , আপডেট: ২৮ আগস্ট ২০২৫, ০১:১০ PM
শিহাব উদ্দিন স্মরণ

শিহাব উদ্দিন স্মরণ © ফাইল ছবি

নোয়াখালীর চাটখিল উপজেলায় কাভার্ড ভ্যানের চাপায় মোটরসাইকেল আরোহী এক ছাত্রদল নেতার মৃত্যু হয়েছে। নিহত ছাত্ররদল নেতার নাম শিহাব উদ্দিন স্মরণ; তার বয়স ২৬ বছর।

তিনি উপজেলার রামনারায়নপুর ইউনিয়নের ২নম্বর ওয়ার্ডের পাঁচঘরিয়া গ্রামের  মো. সেলিমের ছেলে ও নোয়াখালী সরকারি কলেজের ডিগ্রি দ্বিতীয় বর্ষের ছাত্র । তিনি নোয়াখালী জেলা ছাত্রদলের সহ-স্কুল বিষয়ক সম্পাদক এবং নোয়াখালী সরকারি কলেজের ডিগ্রি শাখার সভাপতি ছিল।  

বুধবার (২৮ ডিসেম্বর) দুপুর পৌনে ১২টার দিকে উপজেলার কচুয়া-বটতলী সড়কের বাংলাবাজার এলাকার বসু বাড়ির দরজায় এই দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন রামনারায়নপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো.হারুন অর রশিদ বাহার ও নোয়াখালী জেলা ছাত্রদলের সভাপতি আজগর উদ্দিন দুখু। 

ইউপি চেয়ারম্যান বাহার বলেন, নিহত স্মরণ বেলা সাড়ে ১১টার দিকে ব্যক্তিগত কাজে আরেক মোটরসাইকেল আরোহী সহ চাটখিলের সোমপাড়া থেকে সাহাপুরের উদ্দেশে রওয়ানা দেয়। যাত্রা পথে তাদের মোটরসাইকেলটি কচুয়া-বটতলী সড়কের বাংলাবাজার এলাকার বসু বাড়ির দরজায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা ইনসেপ্টা ফার্মাসিটিক্যাল লিমিটেডের কাভার্ড ভ্যান তাদের মোটরসাইকেলকে চাপা দেয়। 

তিনি জানান, তাদের মোটরসাইকেলকে চাপা দিলে মোটরসাইকেলকে থাকা স্মরণ মাথায় গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যায়। এতে আরেক মোটরসাইকেল আরোহী সামান্য আহত হয়েছেন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

এ বিষয়ে চাটখিল থানার পরিদর্শক (তদন্ত) মো.আবু জাফর জানিয়েছেন, দুর্ঘটনার পর স্থানীয়রা কাভার্ড ভ্যান আটক করে। খবর পেয়ে পুলিশ কাভার্ড ভ্যানটি জব্দ করে থানায় নিয়ে আসে। এ সময় চালক পালিয়ে যায়। এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

ডেইলি ক্যাম্পাসে সংবাদ প্রকাশের পর জাবির তদন্ত কমিটি
  • ০৮ এপ্রিল ২০২৬
হবিগঞ্জে দুই ফিলিং স্টেশনকে জরিমানা ৩০ হাজার টাকা
  • ০৮ এপ্রিল ২০২৬
হরমুজ থেকে মালাক্কা, যে পাঁচ সরু সমুদ্রপথের ওপর নির্ভরশীল ব…
  • ০৮ এপ্রিল ২০২৬
জাল সনদধারী শিক্ষকদের বিষয়ে সরকারের সিদ্ধান্ত জানালেন শিক্ষ…
  • ০৮ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠানপ্রধান নিয়োগে ভাইভা শুরুর সম্ভাব্য সময় জানাল এনটি…
  • ০৮ এপ্রিল ২০২৬
রাজধানীর গ্রিন লাইফ হাসপাতালে আগুন
  • ০৮ এপ্রিল ২০২৬
close