রাজধানীর বাসা থেকে নারী সাংবাদিকের লাশ উদ্ধার

২৮ ডিসেম্বর ২০২২, ০৮:৩৪ AM , আপডেট: ২৮ আগস্ট ২০২৫, ০১:১০ PM
শবনম শারমিন

শবনম শারমিন © সংগৃহীত

রাজধানীর হাতিরঝিল থেকে এক নারী সংবাদকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। শবনম শারমিন নামের ওই নারী সাংবাদিক অনলাইন গণমাধ্যম দ্যা রিপোর্টে কর্মরত ছিলেন।

মঙ্গলবার রাতে (২৭ ডিসেম্বর) হাতিরঝিল থানা এলাকার প্রিয়সী বারের পাশের ভবন থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত শবনম শারমিন দ্য রিপোর্টে কাজ করতেন। তার স্বামী এশিয়ান টিভির সাংবাদিক সাইদুল ইসলাম। তারা মগবাজার প্রিয়সী বার সংলগ্ন ৩০৮ বাসার ৫ম তলায় থাকতেন।

আরও পড়ুন: বাবা হারালেন চঞ্চল চৌধুরী

হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রশিদ গণমাধ্যমকে জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ ঢামেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার পর থেকে নিহতের স্বামী পলাতক রয়েছে।

‘এমপিওভুক্ত শিক্ষকদের বদলি এনটিআরসিএর মাধ্যমে হবে’
  • ০৭ এপ্রিল ২০২৬
শেরপুর-৩ আসনে ভোটকে ঘিরে নিরাপত্তার চাদরে দুই উপজেলা
  • ০৭ এপ্রিল ২০২৬
সত্তরের দশকের চেয়েও ভয়াবহ জ্বালানি সংকটে পড়তে যাচ্ছে বিশ্ব
  • ০৭ এপ্রিল ২০২৬
শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা বহিষ্কার 
  • ০৭ এপ্রিল ২০২৬
বিসিবিতে নেতৃত্ব পরিবর্তনে আসিফ মাহমুদের রহস্যময় পোস্ট
  • ০৭ এপ্রিল ২০২৬
স্কুল-কলেজের অনলাইন ক্লাস নিয়ে সভা কাল
  • ০৭ এপ্রিল ২০২৬
close