ওষুধের বাক্সে নবজাতক শিশুর লাশ

২৭ ডিসেম্বর ২০২২, ০৩:১৬ PM , আপডেট: ২৮ আগস্ট ২০২৫, ০১:১০ PM
ওষুধের বাক্সে নবজাতক শিশুর লাশ মিলেছে

ওষুধের বাক্সে নবজাতক শিশুর লাশ মিলেছে © প্রতীকী ছবি

নীলফামারীর কিশোরগঞ্জে ওষুধের বাক্সে এক নবজাতকের লাশ উদ্ধারের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৭ ডিসেম্বর) রংপুর-ডালিয়া সড়কের পাশ থেকে শিশুটির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

থানাসূত্রে জানা য়ায়, গাড়াগ্রাম ইউনিয়নের জুম্মারপাড় বাসস্ট্যান্ডসংলগ্ন সড়কসংলগ্ন শিরিন বেগমের বাড়ি। ময়লা ফেরার জন্য তিনি সন্ধ্যার পর রাস্তার ধারে যান। এ সময় একজন লোককে রাস্তার পাশে ওষুধের বাক্স রেখে দ্রুত পালিয়ে যেতে দেখতে পান। বাড়িতে এসে ঘটনাটি তার স্বামীকে শোনালে তার স্বামী ৯৯৯ ফোন দিয়ে খবর দেন।

আরও পড়ুন: আনসার সদস্যদের অস্ত্র দেখিয়ে শর্টগান ছিনতাই

পরে ৯৯৯ নম্বরে ফোন পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে যায়। এ সময় উৎসুক পথচারীরা ভিড় তৈরী হয়। সেখানে ফেলে রাখা একমি ওষুধের বাক্স থেকে নবজাতক ছেলে শিশুর লাশ উদ্ধার করা হয়।  ব্যান্ডেজ করার গজ কাপড় দিয়ে শিশুটির লাশ মোড়ানো ছিল।

কিশোরগঞ্জ থানার ওসি এসএম শরীফ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা হয়েছে। নবজাতকের লাশ ময়নাতদন্তের জন্য জেলার হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

‘নিষ্ক্রিয়’ স্ক্রিন টাইমে ডিমেনশিয়ার ঝুঁকি, মস্তিষ্ক সক্রিয়…
  • ০৮ এপ্রিল ২০২৬
কাল তিন উপজেলায় সাধারণ ছুটি
  • ০৮ এপ্রিল ২০২৬
কাল তিন উপজেলায় সাধারণ ছুটি
  • ০৮ এপ্রিল ২০২৬
তেল বিতরণে বিশৃঙ্খলা ও অনিয়ম দূর করবে রাসেলের ‘স্মার্ট ফুয়…
  • ০৮ এপ্রিল ২০২৬
ঝিনাইদহের নতুন ডিসি হলেন নোমান হোসেন
  • ০৮ এপ্রিল ২০২৬
বৃষ্টি নামলেই কেন খিচুড়ি খেতে মন চায়?
  • ০৮ এপ্রিল ২০২৬
close