বাল্ব লাগাতে গিয়ে প্রাণটাই গেল মাদ্রাসাছাত্র বায়েজীদের

২৫ ডিসেম্বর ২০২২, ০৮:২১ AM , আপডেট: ২৮ আগস্ট ২০২৫, ০১:১৩ PM
বিদ্যুতায়িত হয়ে বায়েজীদ নামে এক মাদ্রাসাছাত্র প্রাণ হারিয়েছে

বিদ্যুতায়িত হয়ে বায়েজীদ নামে এক মাদ্রাসাছাত্র প্রাণ হারিয়েছে © প্রতীকী ছবি

নরসিংদীর শিবপুরে বিদ্যুতায়িত হয়ে বায়েজীদ (১৫) নামে এক মাদ্রাসাছাত্র প্রাণ হারিয়েছে। শনিবার রাত ৮টার দিকে চৈতন্য দেবালটেক গ্রামে এ দুর্ঘটনা ঘটে। দেবালটেক গ্রামের শাজাহান খানের ছেলে বায়োজীদ। স্থানীয় একটি মাদ্রাসার ছাত্র ছিল সে।

বায়োজীদের বোন জামাই জাহাঙ্গীর জানান, সন্ধ্যার দিকে বাড়ির পাশের মুরগির ফার্মে বাল্ব লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয় সে। আশেপাশের লোকজন তাকে দেখতে পেয়ে পরিবারকে খবর দেয়। পরিবারের লোকজন ঘটনাস্থলে গিয়ে নরসিংদী ১০০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন তাকে।

আরো পড়ুন: আর স্কুলে যাবে না মনিরা

জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক মিজানুর রহমান বলেন, বায়েজীদকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। বিদুৎস্পৃষ্টের কারণেই মৃত্যু হয়েছে তারা। শিবপুর মডেল থানার ওসি সালাহউদ্দিন মিয়া জানান, এ ব্যাপারে কোনো খবর পাননি। খোঁজ নিচ্ছেন।

ডেইলি ক্যাম্পাসে সংবাদ প্রকাশের পর জাবির তদন্ত কমিটি
  • ০৮ এপ্রিল ২০২৬
হবিগঞ্জে দুই ফিলিং স্টেশনকে জরিমানা ৩০ হাজার টাকা
  • ০৮ এপ্রিল ২০২৬
হরমুজ থেকে মালাক্কা, যে পাঁচ সরু সমুদ্রপথের ওপর নির্ভরশীল ব…
  • ০৮ এপ্রিল ২০২৬
জাল সনদধারী শিক্ষকদের বিষয়ে সরকারের সিদ্ধান্ত জানালেন শিক্ষ…
  • ০৮ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠানপ্রধান নিয়োগে ভাইভা শুরুর সম্ভাব্য সময় জানাল এনটি…
  • ০৮ এপ্রিল ২০২৬
রাজধানীর গ্রিন লাইফ হাসপাতালে আগুন
  • ০৮ এপ্রিল ২০২৬
close