উল্লাস করতে গিয়ে রড ঢুকল পিঠে, প্রাণ গেল আর্জেন্টিনা সমর্থকের

১৯ ডিসেম্বর ২০২২, ১১:৩২ AM , আপডেট: ২৮ আগস্ট ২০২৫, ০২:৩৬ PM
নিহত রাকিব হোসেন

নিহত রাকিব হোসেন © সংগৃহীত

আর্জেন্টিনার গোলে উচ্ছ্বাস প্রকাশ করতে গিয়ে যশোরের ঝিকরগাছায় আর্জেন্টাইন এক সমর্থকের মৃত্যু হয়েছে। রোববার (১৮ ডিসেম্বর) রাতে আর্জেন্টিনা-ফ্রান্সের বিশ্বকাপ ফাইনাল ম্যাচ চলাকালীন এ দুর্ঘটনা ঘটে।

নিমার্ণাধীন সেতুর রডে বিদ্ধ হয়ে রাকিব হোসেন (২৫) নামে ওই যুবকের মৃত্যু হয়েছে। তিনি ঝিকরগাছা পৌরসভার কাটাখাল এলাকার আসলাম হোসেনের ছেলে।

আরো পড়ুন: আর্জেন্টিনার বিশ্বকাপ জয় উদযাপন করতে গিয়ে প্রাণ গেল স্কুলছাত্রের

স্থানীয়রা জানান, বিশ্বকাপ ফুটবলের ফাইনাল খেলা দেখার জন্য দুই সেতুর মাঝে বঙ্গবন্ধু পার্কে বড় পর্দায় খেলা দেখার ব্যবস্থা করা হয়। আর্জেন্টিনা দ্বিতীয় গোল দেয়ার পর সবাই উল্লাসে ফেটে পড়েন। এ সময় রাকিব পা পিছলে পার্কের ঢালু পাড় থেকে নিচে নির্মাণাধীন সেতুর ওপর পড়েন।

এ সময় রাকিবের পিঠে রড বিদ্ধ হয়ে মারাত্মকভাবে আহত হন। পরে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন

তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ
  • ০১ এপ্রিল ২০২৬
রুয়েটে ‎ক্যান্টিনে বসা নিয়ে শিক্ষার্থীকে মারধরের অভিযোগ
  • ০১ এপ্রিল ২০২৬
অতিরিক্ত দামে তেল বিক্রি, জানতে চাইলে ছাত্রদলের দুই নেতাকে …
  • ০১ এপ্রিল ২০২৬
দৌলতদিয়া বাসডুবি: তদন্ত প্রতিবেদন দাখিল
  • ০১ এপ্রিল ২০২৬
রাস্তার ধারে দাঁড়িয়ে ছিল শিশু, ধাক্কা দিয়ে প্রাণ নিল অটোরিক…
  • ০১ এপ্রিল ২০২৬
হলের সিট বরাদ্দে সময়সীমা নির্ধারণ ও নীতিমালা প্রণয়নে ডাকসু …
  • ০১ এপ্রিল ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence