১০ বছর পর বিশ্বজিৎ হত্যার পলাতক আসামি গ্রেপ্তার

১৯ ডিসেম্বর ২০২২, ১০:৫৭ AM , আপডেট: ২৮ আগস্ট ২০২৫, ০২:৩৬ PM
বিশ্বজিৎ হত্যা মামলার ১০ বছর এক আসামি গ্রেপ্তার

বিশ্বজিৎ হত্যা মামলার ১০ বছর এক আসামি গ্রেপ্তার © সংগৃহীত

চাঞ্চল্যকর বিশ্বজিৎ দাস হত্যা মামলায় ১০ বছর আগে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মীর মো. নূরে আলম ওরফে লিমনকে (৩৫) গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। দীর্ঘ ১০ বছর পর রাজধানীর মোহাম্মদপুর হুমায়ুন রোড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

সোমবার (১৯ ডিসেম্বর) র‌্যাব-২ এর সদর দফতর থেকে এ তথ্য জানানো হয়েছে। 

আরও পড়ুন: নিজেদের কার্যালয়েই তালা দিলেন ছাত্রলীগের নেতা-কর্মীরা

র‌্যাব জানায়, ২০১২ সালের ৯ ডিসেম্বর ঢাকার বাহাদুর শাহ পার্কের পাশে দর্জি দোকানের কর্মচারী বিশ্বজিৎ দাসকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করে একদল উচ্ছৃঙ্খল লোক। ২০১২ সালের ৯ ডিসেম্বর বিশ্বজিৎকে কুপিয়ে হত্যার পর থেকে মীর মো. নূরে আলম ওরফে লিমন পলাতক ছিলেন। হত্যার ওই ঘটনায় দায়ের করা মামলার আসামি ছিলেন মো. নূরে আলম ওরফে লিমন যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামিও বলে জানায় র‌্যাব। 

র‌্যাব আরও জানায়, প্রাথমিকজিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামি হত্যাকাণ্ডের সাথে সংশ্লিষ্টতার বিষয়টি স্বীকার করেন। এছাড়াও গ্রেফতারকৃত আসামিকে জিজ্ঞাসাবাদে প্রাপ্ত গুরুত্বপূর্ণ তথ্য যাচাই বাছাই করা হচ্ছে।

স্কুল, কলেজ-মাদ্রাসা ও বিশ্ববিদ্যালয়ে শিক্ষাবৃত্তি দ্বিগুণ …
  • ১৭ এপ্রিল ২০২৬
রুয়েটে স্কুল শিক্ষার্থীদের নিয়ে এআই টেক কার্নিভাল অনুষ্ঠিত
  • ১৭ এপ্রিল ২০২৬
আলোর মুখ দেখেনি তদন্ত প্রতিবেদন, বিএনপির এক নেতাসহ ছাত্রদলে…
  • ১৭ এপ্রিল ২০২৬
রাজধানীতে শিক্ষিকাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা
  • ১৭ এপ্রিল ২০২৬
বোরো মৌসুমে তেল সংকটে চরম ভোগান্তিতে কৃষকরা
  • ১৭ এপ্রিল ২০২৬
বছর আগে যার রিকশা ভাড়া ছিল না, পরের বছর সে ঢাকাতে ফ্ল্যাট ক…
  • ১৭ এপ্রিল ২০২৬