শিক্ষার্থীদের কাছে পর্নোগ্রাফি বিক্রির দায়ে আটক ৫

১৪ ডিসেম্বর ২০২২, ০৪:৫২ PM , আপডেট: ২৮ আগস্ট ২০২৫, ০২:৪৪ PM
শিক্ষার্থীদের কাছে পর্নোগ্রাফি বিক্রির দায়ে আটক ৫

শিক্ষার্থীদের কাছে পর্নোগ্রাফি বিক্রির দায়ে আটক ৫ © টিডিসি ফটো

অর্থের বিনিময়ে স্কুল-কলেজের শিক্ষার্থীদের কাছে পর্নোগ্রাফি বিক্রি ও সংরক্ষণের অভিযোগে নাটোরের নলডাঙ্গা উপজেলায় পাঁচজনকে আটক করেছে র‌্যাব।

এ তথ্য নিশ্চিত করেছেন র‍্যাব-৫ সিপিসি-২ নাটোর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মো. ফরহাদ হোসেন। তিনি জানান, মঙ্গলবার উপজেলার খাজুরা, চাঁদপুর ও ঠাকুর লক্ষ্মীকুল বাজারে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে।

চাঁদপুর এলাকার বিদ্যুৎ কুমার (৩২), একই এলাকার মো. আল-আমিন (২২), উপজেলার খাজুরা এলাকার মো. মনিরুল ইসলাম (২৭), কুচকুড়ি এলাকার মো. শাহিন আলম (৩০) এবং ঠাকুর লক্ষ্মীকুল এলাকার মো. মোস্তাফিজুর রহমান বিদ্যুৎকে আটক করে র‍্যাব।

এ সময় তাদের কাছ থেকে পাঁচটি সিপিইউ, ১১টি হার্ডডিক্স, পাঁচটি মনিটর, পাঁচটি কি-বোর্ড, পাঁচটি মাউস, একটি এসএসডি কার্ড এবং ১৩টি কম্পিউটার কেবল জব্দ করা হয়েছে বলে জানায় র‌্যাব। র‌্যাব কর্মকর্তা ফরহাদ হোসেন আরও জানিয়েছেন, নলডাঙ্গা থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে আটকদের বিরুদ্ধে।

বাংলাদেশ ও চীনের মধ্যে কৃষি প্রযুক্তি, শিল্প উন্নয়ন ও দক্ষত…
  • ১৯ এপ্রিল ২০২৬
জ্বালানি তেলের দাম বাড়ানোয় জামায়াতের আমিরের ক্ষোভ
  • ১৮ এপ্রিল ২০২৬
হামে আক্রান্ত শিশুর মৃত্যুতে শোকাহত পরিবারের পাশে প্রধানমন্…
  • ১৮ এপ্রিল ২০২৬
পুলিশের হাত থেকে ছিনিয়ে মুয়াজের মাথায় হাতুড়ি দিয়ে পেটাতে থা…
  • ১৮ এপ্রিল ২০২৬
এনসিপিতে শতাধিক নেতাকর্মীর যোগদান, আছেন মুক্তিযোদ্ধা ও জুলা…
  • ১৮ এপ্রিল ২০২৬
জ্বালানি তেলের দাম লিটারে ১৫ থেকে ২০ টাকা পর্যন্ত বাড়ল
  • ১৮ এপ্রিল ২০২৬