জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স পরীক্ষার রুটিন প্রকাশ

২৩ জানুয়ারি ২০২৬, ০৭:৪৬ AM , আপডেট: ২৩ জানুয়ারি ২০২৬, ০৭:৫২ AM
জাতীয় বিশ্ববিদ্যালয় লোগো

জাতীয় বিশ্ববিদ্যালয় লোগো © টিডিসি সম্পাদিত

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২৩ সালের মাস্টার্স (শেষ পর্ব) পরীক্ষার সময়সূচী প্রকাশ করা হয়েছে। আগামী ৩০ মার্চ থেকে এই পরীক্ষা শুরু হয়ে চলবে ৭ মে পর্যন্ত।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মো. এনামুল করিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই রুটিন প্রকাশ করা হয়।

আরও পড়ুন: কুমিল্লায় বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে আহত ১০

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২৩ সালের এমএ, এমএসএস, এমবিএ, এমএসসি, এম মিউজ, আইসিটি ও লাইব্রেরি সায়েন্স শেষ পর্বের পরীক্ষাগুলো নির্ধারিত এই সময়সূচী অনুযায়ী অনুষ্ঠিত হবে। সাপ্তাহিক ছুটি ও সরকারি ছুটির দিন ব্যতীত প্রতিদিন দুপুর ১টা থেকে পরীক্ষা শুরু হবে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, কোনো কারণ দর্শানো ব্যতিরেকেই কর্তৃপক্ষ পরীক্ষার তারিখ ও সময় পরিবর্তন করার ক্ষমতা সংরক্ষণ করে। পরীক্ষার বিস্তারিত রুটিন জাতীয় বিশ্ববিদ্যালয়ের অফিশিয়াল ওয়েবসাইটে পাওয়া যাবে।

রুটিন দেখুন এখানে

বিশ্বমানের উচ্চশিক্ষা নিশ্চিত করতে অ্যাক্রেডিটেশন অর্জনের প…
  • ১৭ নভেম্বর ২০২৬
দেশসেরা ড্যাফোডিল, বিশ্বসেরা ১ হাজার বিশ্ববিদ্যালয়ে ঢাবি-গা…
  • ১৭ নভেম্বর ২০২৬
বাংলাদেশ আওয়ামী লীগকে ‘টুঙ্গীপাড়া লিমিটেড’ করে দেওয়া হবে 
  • ১৭ নভেম্বর ২০২৬
কিউএস টেকসই র‍্যাঙ্কিংয়ে ৬৫ ধাপ এগিয়ে দেশে পঞ্চম রাজশাহী বি…
  • ১৭ নভেম্বর ২০২৬
জবিতে আওয়ামী সংশ্লিষ্টতায় আটক ৫ কর্মকর্তাকে পরিবারের নিকট…
  • ১৭ নভেম্বর ২০২৬
মিনিস্ট্রি অব ট্রুথ-পিস-লাভ অ্যান্ড প্লেন্টি— জর্জ অরওয়েলের…
  • ১৭ নভেম্বর ২০২৬