টেকনাফে আড়াই কোটি টাকার ইয়াবাসহ মাদক পাচারকারী আটক

২২ জানুয়ারি ২০২৬, ০৫:২০ PM
ইয়াবাসহ গ্রেপ্তার মাদক পাচারাকারী

ইয়াবাসহ গ্রেপ্তার মাদক পাচারাকারী © সংগৃহীত

গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে কক্সবাজারের টেকনাফে প্রায় আড়াই কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ ইয়াবাসহ এক মাদক পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। অভিযানের সময় পাচার কাজে ব্যবহৃত একটি সিএনজি অটোরিকশাও জব্দ করা হয়।

আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি ) বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বিষয়টি নিশ্চিত করেন।

কোস্টগার্ড জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সকাল ৭টার দিকে কোস্ট গার্ড স্টেশন টেকনাফের একটি দল টেকনাফ থানাধীন কেরুনতলী-সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানের সময় ওই এলাকায় একটি সন্দেহজনক সিএনজি অটোরিকশা তল্লাশি চালিয়ে প্রায় ২ কোটি ৫০ লাখ টাকা মূল্যের ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় একজন মাদক পাচারকারীকে আটক করা হয়।

মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানান, উদ্ধার ইয়াবা, পাচারকাজে ব্যবহৃত সিএনজি অটোরিকশা এবং আটক ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান। মাদক পাচার রোধে ভবিষ্যতেও কোস্ট গার্ডের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

৭ পদে চাকরি দেবে মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড …
  • ০৫ অক্টোবর ২০২৬
শিক্ষকদের মর্যাদা ফুলের তোড়ায় নয়, থাকতে হবে বেতন-ভাতা-মানস…
  • ০৫ অক্টোবর ২০২৬
পাঠদান কেন বন্ধ হবে না, ৮৬ শিক্ষাপ্রতিষ্ঠানকে নোটিশ দিল বোর…
  • ০৫ অক্টোবর ২০২৬
বিগত সরকারের লুটপাটের কারণে অবসরপ্রাপ্ত শিক্ষকদের পাওনা থমক…
  • ০৫ অক্টোবর ২০২৬
বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলে ৩ পদে চাকরি, আবেদন ২৯ অক্টোবর …
  • ০৫ অক্টোবর ২০২৬
আমার বিরুদ্ধে ব্যবস্থা নিলে বুঝব— ‘ছাত্রদল ও বিএনপিতে বটদের…
  • ০৫ অক্টোবর ২০২৬