ফ্যানে ঝুলছিল মায়ের লাশ, নিচে নিথর দুই শিশু

০৯ ডিসেম্বর ২০২২, ১০:৩৫ AM , আপডেট: ২৮ আগস্ট ২০২৫, ০২:৪৭ PM
মা ও দুই শিশুর লাশ উদ্ধার

মা ও দুই শিশুর লাশ উদ্ধার © প্রতীকী ছবি

রাজধানীর হাজারীবাগ এলাকার একটি বাসা থেকে নারী ও দুই শিশুসন্তানের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) সন্ধ্যায় রায়েরবাজার গদিঘর এলাকায় ঘরের দরজা ভেঙে তাদের লাশ উদ্ধার করা হয়।

নিহতদের মধ্যে রয়েছেন মা হাসিনা বেগম (২৭) এবং তার দুই সন্তান সাদিয়া হোসেন ছোয়া (৩) ও ছয় মাসের সিয়াম হোসেন সায়মন। হাসিনাকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। বাকি দু’জনকে মৃত অবস্থায় পাওয়া যায় বিছানায়। স্বামী সাদ্দাম হোসেন ও তাদের আরেক ছেলে সালমান হোসেন (৮) ঘটনার সময় বাইরে ছিলেন।

আরো পড়ুন: টেস্ট পরীক্ষায় ফেল করার পর পাওয়া গেল স্কুলছাত্রের ঝুলন্ত লাশ

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, বাড়ির তৃতীয় তলায় পরিবার নিয়ে ভাড়া থাকেন সাদ্দাম হোসেন। ভাড়ায় গাড়ি চালান তিনি। অন্য ভাড়াটিয়াদের কাছে খবর পেয়ে ফিরে স্ত্রীকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় পান। সাদিয়া ও সিয়াম অচেতন অবস্থায় পড়ে ছিল। সাদিয়া জীবিত আছে ভেবে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হাজারীবাগ থানার ওসি সাইদুল হক ভূইয়া বলেন, ধারণা করা হচ্ছে সন্তানদের হত্যার পর আত্মহত্যা করেছেন মা। তবে কেন, কীভাবে হত্যা করেছেন, তা জানা যায়নি। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন আছে।

২ ঈদে সরকারি ছুটির ঘোষণা দিল ক্যালিফোর্নিয়া 
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
সম্পূর্ণ বিনা মূল্যে পিএইচডি করুন মালয়েশিয়ার মোনাশ ইউনিভার্…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষক শহীদুলের বাসায় বিদ্যুৎ বিল এলো ৫০৬ কোটি ৮৩ লাখ ১১ হা…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
জুলাই সনদ বাস্তবায়নে আইনি জট, রাজনৈতিক কৌশলে আটকে সংস্কারের…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
জ্বালানি-দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে গণতান্ত্রিক যুক…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
চার জেলায় নতুন ডিসি নিয়োগ
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬