শেরপুর কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রচনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

১০ নভেম্বর ২০২৬, ০৪:১৮ PM
অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিচ্ছেন অধ্যক্ষ প্রফেসর খাজা মো. জিয়াউল হক ও উপাধ্যক্ষ প্রফেসর মো. আক্রাম হোছাইন

অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিচ্ছেন অধ্যক্ষ প্রফেসর খাজা মো. জিয়াউল হক ও উপাধ্যক্ষ প্রফেসর মো. আক্রাম হোছাইন © টিডিসি

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ উপলক্ষে শেরপুর সরকারি কলেজে রচনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। মঙ্গলবার (১০ নভেম্বর) কলেজের শিক্ষক মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। এর আগে দিবসটি উপলক্ষে কলেজে জাতীয় পতাকা উত্তোলন ও আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।

মঙ্গলবার (১০ নভেম্বর) শিক্ষক মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর খাজা মো. জিয়াউল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ প্রফেসর মো. আক্রাম হোছাইন এবং শিক্ষক পরিষদের সম্পাদক ও গণিত বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ আজহারুল ইসলাম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যবস্থাপনা বিভাগের প্রধান ও জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ উদযাপন কমিটির আহ্বায়ক মোহাম্মদ আনোয়ার হোসেন।

এর আগে গত ৭ নভেম্বর (শনিবার) দিবসটি উপলক্ষে কলেজে জাতীয় পতাকা উত্তোলন ও আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। ভোরে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরে সকাল ১১টায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন অধ্যক্ষ প্রফেসর খাজা মো. জিয়াউল হক। বিশেষ অতিথি ছিলেন উপাধ্যক্ষ প্রফেসর মো. আক্রাম হোছাইন এবং শিক্ষক পরিষদের সম্পাদক মোহাম্মদ আজহারুল ইসলাম। এতে সভাপতিত্ব করেন মোহাম্মদ আনোয়ার হোসেন এবং সঞ্চালনা করেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মমিনুল ইসলাম।

সভায় বক্তব্য দেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মো. আল-আমিন, বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক আব্দুল কাদের, দর্শন বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক মোখলেছুর রহমান, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক সাইদুর রহমান এবং শেরপুর সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক রায়হান ইসলাম রাব্বি।

এ সময় রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রধান প্রফেসর শিব শংকর কারুয়া ও প্রাণিবিজ্ঞান বিভাগের প্রধান প্রফেসর সাহানা আক্তারসহ কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

১৩ বছরের ছাত্রীকে ধর্ষণের অভিযোগে প্রতিবেশীর বিরুদ্ধে মামলা
  • ১০ নভেম্বর ২০২৬
স্বামী-স্ত্রী দুজনে চাকরি করুক এটি আমি ব্যক্তিগতভাবে পছন্দ …
  • ১০ নভেম্বর ২০২৬
পাকিস্তান ক্রিকেটে নতুন ভূমিকায় সাবেক বিসিবি সভাপতি বুলবুল
  • ১০ নভেম্বর ২০২৬
মানিকগঞ্জ মেডিকেলের নতুন পরিচালক ডা. হুমায়ুন কবির
  • ১০ নভেম্বর ২০২৬
জাবির ভর্তি পরীক্ষার পূর্বনির্ধারিত সময়সূচি বহাল, নতুন সিদ্…
  • ১০ নভেম্বর ২০২৬
ইন্টার্নশিপের সুযোগ দিচ্ছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়, থা…
  • ১০ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950