ছাত্রীকে যৌন নির্যাতনের ঘটনায় প্রধান শিক্ষক বরখাস্ত

০৫ ডিসেম্বর ২০২২, ০৩:৩৯ PM , আপডেট: ২৮ আগস্ট ২০২৫, ০২:৫২ PM
অভিযুক্ত প্রধান শিক্ষক

অভিযুক্ত প্রধান শিক্ষক © সংগৃহীত

ফরিদপুরের ভাংগায় সপ্তম শ্রেণির এক ছাত্রীর শ্লীলতাহানির ঘটনায় শরিফাবাদ হাইস্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক সাখাওয়াত হোসেনকে সাময়িক বরখাস্ত করেছে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি।  

রোববার সকালে অভিযুক্ত প্রধান শিক্ষকের অপসারণ ও বিচারের দাবিতে ঘণ্টাব্যাপী বিক্ষোভ মিছিল করেন শিক্ষার্থীসহ অভিভাবকরা। পরে ম্যানেজিং কমিটির সদস্যরা প্রধান শিক্ষককে বরখাস্ত করেন।

জানা গেছে, বার্ষিক পরীক্ষা চলাকালীন সপ্তম শ্রেণির ওই ছাত্রীকে নকল করার অপরাধে দায়িত্বরত শিক্ষক সাময়িক বরখাস্ত করে। পরে শিক্ষার্থীর কান্নাকাটির কারণে কর্তব্যরত শিক্ষক তাকে জানায় প্রধান শিক্ষক অনুমতি দিলে তাকে পরীক্ষায় অংশগ্রহণ করতে দেওয়া হবে।

পরে ওই শিক্ষার্থী অনুমতির জন্য প্রধান শিক্ষকের রুমে প্রবেশ করে তার পায়ে ধরে পরীক্ষা দেওয়ার অনুমতি চায়। শিক্ষার্থীকে একা পেয়ে প্রধান শিক্ষক মো. সাখাওয়াত হোসেন তার স্পর্শকাতর স্থানে হাত দেয় এবং শিক্ষার্থীকে যৌন হয়রানি করে। এই ঘটনা শিক্ষার্থীর অভিভাবক স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি বরাবর অভিযোগ করেন। পরে প্রধান শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়। 

যুদ্ধবিরতি আলোচনার ট্রাম্পের দাবি উড়িয়ে দিল ইরান
  • ২৫ মার্চ ২০২৬
৬০ দিনের মধ্যে দেশের সব পাবলিক-প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে ফ্রি…
  • ২৫ মার্চ ২০২৬
২২ হাজার কোটি টাকায় বিক্রি হলো রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গাল…
  • ২৫ মার্চ ২০২৬
প্রতিষ্ঠানপ্রধান নিয়োগে পদ সংখ্যা কমছে 
  • ২৫ মার্চ ২০২৬
আগুনে পুড়ল চার পরিবারের ঘর
  • ২৫ মার্চ ২০২৬
প্রতিষ্ঠানপ্রধান নিয়োগের আবেদন শুরু ২৯ মার্চ
  • ২৫ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence