অবৈধভাবে সনদ না পেয়ে প্রধান শিক্ষকে পেটালেন আ’লীগ নেতা

০৫ ডিসেম্বর ২০২২, ০৮:৫৪ AM , আপডেট: ২৮ আগস্ট ২০২৫, ০২:৫২ PM
মিরপুরের কুর্শা কেএন মাধ্যমিক বিদ্যালয়ে

মিরপুরের কুর্শা কেএন মাধ্যমিক বিদ্যালয়ে © সংগৃহীত

কুষ্টিয়ার মিরপুরের কুর্শা কেএন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরু নবীকে মারধরের অভিযোগ উঠেছে আওয়ামী লীগের এক নেতার বিরুদ্ধে। মহন জোয়ার্দ্দার নামে ওই নেতা ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। প্রধান শিক্ষককে অন্য শিক্ষক-শিক্ষার্থীদের সামনেই চড়-থাপ্পড় মেরে তিনি গলা ধাক্কা দেন বলেন জানা গেছে। রোববার (৪ ডিসেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে বিদ্যালয়টির অফিস কক্ষের সামনে এ ঘটনা ঘটে।

শিক্ষকরা জানান, মহন জোয়ার্দ্দার নিজের অষ্টম শ্রেণি পাসের সার্টিফিকেট নিতে বিদ্যালয়ে আসেন। খাতায় তার নাম রয়েছে আল-আমীন। থবেমহন জোয়ার্দ্দার নামে সার্টিফিকেট চান। নামের মিল না থাকায় সার্টিফিকেট দিতে প্রধান শিক্ষক অপারগতা জানান। এতে সবার সামনেই প্রধান শিক্ষককে চড়-থাপ্পড় মেরে গলায় ধাক্কা দিয়ে এলাঞ্ছিত করেন।

প্রধান শিক্ষক নুরু নবী জানান, মহন জোয়ার্দ্দার ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি। বেলা সাড়ে ১২টার দিকে বিদ্যালয়ে অষ্টম শ্রেণি পাসের সার্টিফিকেট নিতে আসেন। তিনি এ বিদ্যালয় থেকে এসএসসি পাস করেছিলেন। খাতায় তার নাম রয়েছে আল-আমীন। নামের মিল না থাকায় সার্টিফিকেট দিতে অপারগতা জানালে ক্ষিপ্ত হয়ে মারধর করেন। বিষয়টি বিদ্যালয়ের বর্তমান সভাপতি শামসুর নাহারকে জানিয়েছেন।

মহন জোয়ার্দ্দার বলেন, আমি পড়াশোনাও করেছি ওই প্রতিষ্ঠানে। এসএসসি পাসের সার্টিফিকেট হারিয়ে যাওয়ায় ড্রাইভিং লাইসেন্সের জন্য অষ্টম শ্রেণির পাসের সার্টিফিকেট নিতে গিয়ে ঘটনাটি ঘটে। তবে চড়-থাপ্পড় মারার বিষয়টি অস্বীকার করেন।

বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি শামসুর নাহার বলেন, মারধরের ঘটনাটি আমাকে জানানো হয়েছে। এটা খুবই দুঃখজনক। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। মিরপুর থানার ওসি রাশেদুল আলম বলেন, লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

জ্বালানি তেল সংকট সমাধানে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি এমপি রা…
  • ৩০ মার্চ ২০২৬
মৌচাকের মধু বিক্রির টাকায় শিক্ষার্থীদের ক্রীড়াসামগ্রী, প্রশ…
  • ৩০ মার্চ ২০২৬
ইরানে যুদ্ধ থামাতে গিয়ে আহত হলেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্…
  • ৩০ মার্চ ২০২৬
নওগাঁয় ৫ বিঘা ধানক্ষেতে বিষ ছিটিয়ে ফসল নষ্টের অভিযোগ
  • ৩০ মার্চ ২০২৬
এমপিওভুক্ত শিক্ষকদের স্বতন্ত্র বেতন স্কেল নিয়ে ধোঁয়াশা, যা …
  • ৩০ মার্চ ২০২৬
সংসদে ‘সালাহউদ্দিন সাহেব’ সম্বোধন নিয়ে আপত্তি, হাসনাতের দুঃ…
  • ৩০ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence