বিদ্যালয়ের তৃতীয় তলা থেকে লাফিয়ে পড়ল ছাত্রী

০৪ ডিসেম্বর ২০২২, ০৭:১৪ PM , আপডেট: ২৮ আগস্ট ২০২৫, ০২:৫২ PM
হাজী আমজাদ আলী পাটওয়ারী ওয়াকফ এস্টেট একাডেমি উচ্চ বিদ্যালয়

হাজী আমজাদ আলী পাটওয়ারী ওয়াকফ এস্টেট একাডেমি উচ্চ বিদ্যালয় © সংগৃহীত

পরীক্ষার হলে হাতে লিখে এনে নকল করার সময় পরীক্ষকের কাছে হাতেনাতে ধরা পড়ে এক ছাত্রী। পরে পরীক্ষক তাকে পরীক্ষায় বসতে দিতে অস্বীকৃতি জানালে পরীক্ষাকেন্দ্র থেকে বের হয়ে বিদ্যালয় ভবনের তৃতীয় তলার বারান্দা থেকে নিচে লাফ দিয়ে আত্মহত্যার চেষ্টা করে ওই ছাত্রী। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।

রোববার (৪ ডিসেম্বর) দুপুরে লক্ষ্মীপুর পৌর শহরের মজুপুর এলাকার হাজী আমজাদ আলী পাটওয়ারী ওয়াকফ এস্টেট একাডেমি উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। আত্মহত্যার চেষ্টা করা ওই ছাত্রীর নাম জান্নাত আক্তার। শিক্ষকরা জানিয়েছে, জান্নাত ওই স্কুলের সপ্তম শ্রেণীর ছাত্রী। বর্তমানে লক্ষীপুর আধুনিক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ওই ছাত্রী।

আরও পড়ুন: ‘কেউ আমার লাশ পাইলে ফোন দিয়েন বাসায়’

শিক্ষকেরা জানান, রোববার স্কুলে সপ্তম শ্রেণির গণিত পরীক্ষা ছিল। জান্নাত ৪টি অংক হাতে লিখে আনে। এরমধ্যে দুটিই পরীক্ষায় এসেছে। হাতে লিখে আনা অংকগুলো দেখে দেখে খাতায় তুলছিল। পরীক্ষক আরিফ হোসেন দেখে তার থেকে উত্তরপত্র নিয়ে নেন। পরে তিনি প্রতিষ্ঠানের প্রধান শিক্ষককে বিষয়টি জানান। পরীক্ষায় বসতে না দেওয়ায় একপর্যায়ে লজ্জায় সে ছুটে বেড়িয়ে বিদ্যালয় ভবনের তৃতীয় তলার বারান্দা থেকে নিচে ঝাঁপ দেয়।

পরীক্ষক আরিফ হোসেন জানান, নকল ধরা পড়ার পর তাকে কিছুক্ষণ অপেক্ষা করতে বলা হয়েছে। কিন্তু সে হঠাৎ করে বারান্দা থেকে লাফ দেয়। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।

শিক্ষার্থীর মা শাহিনুর বেগম বলেন, নকল ধরা পড়ায় পরীক্ষা থেকে জান্নাতকে বহিষ্কার করা হয়েছে। সেই কারণেই সে বিদ্যালয়ের বারান্দা থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করে।

লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসলেহ উদ্দিন বলেন, ঘটনাটি কেউ আমাকে জানায়নি। খোঁজ নেওয়া হচ্ছে।

মিরসরাই বসতঘর থেকে অজগর উদ্ধার
  • ৩১ মার্চ ২০২৬
৯ মাস বয়সী শিশু রাইয়ানের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্…
  • ৩১ মার্চ ২০২৬
প্রতিষ্ঠান প্রধান নিয়োগ পরীক্ষায় নতুন নির্দেশনা জারি
  • ৩১ মার্চ ২০২৬
এইচএসসি পরীক্ষা কবে, জানালেন শিক্ষামন্ত্রী
  • ৩০ মার্চ ২০২৬
আবেগি জয়া আহসান অরুণোদয়, তোমায় মনে থাকবে আজীবন
  • ৩০ মার্চ ২০২৬
ভিআইপি ও পুলিশ কর্মকর্তাদের নামে ভুয়া আইডি খুলে প্রতারণা, য…
  • ৩০ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence