স্কুল থেকে ৫৩ হাজার টাকা ঘুষ নিলেন শিক্ষা কর্মকর্তা

০৩ ডিসেম্বর ২০২২, ০৬:০১ PM , আপডেট: ২৮ আগস্ট ২০২৫, ০২:৫৩ PM
টাকা হাতে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. তরিকুল ইসলাম

টাকা হাতে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. তরিকুল ইসলাম © সংগৃহীত

সিরাজগঞ্জের রায়গঞ্জের একটি স্কুলে নিয়োগ কার্যক্রম সম্পন্ন করতে এসে ৫৩ হাজার টাকা ঘুষ গ্রহণ করার অভিযোগ উঠেছে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. তরিকুল ইসলামের বিরুদ্ধে। শনিবার (৩ ডিসেম্বর) দুপুরে উপজেলার ভূইয়াগাঁতী বালিকা উচ্চ বিদ্যালয়ের অফিস কক্ষে তিনি ঘুষের টাকা গ্রহণ করেছেন বলে জানা গেছে।

জানা যায়, শনিবার উপজেলার ভূইয়াগাঁতী বালিকা উচ্চ বিদ্যালয়ে নিরাপত্তাকর্মী, নৈশ প্রহরী, অফিস সহায়ক ও পরিছন্নতা কর্মী পদে চারজনকে ঘুষের বিনিময়ে নিয়োগ দেওয়া হয়। আর এই নিয়োগ কার্যক্রমে সহায়তা করেন  উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. তরিকুল ইসলাম।

স্থানীয়দের অভিযোগ, ঘুষের বিনিময়ে ওই চারটি পদে নিয়োগ দিয়েছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইয়াকুব আলী। নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও ডিজির প্রতিনিধিকে মোটা অঙ্কের ঘুষ দিয়েছেন প্রধান শিক্ষক।

আরও পড়ুন : অষ্ট্রেলিয়ার বিপক্ষে মেসির ‘হাজার’ রেকর্ডের ম্যাচ

এ ব্যপারে জানতে চাইলে টাকা দেওয়ার বিষয়টি অস্বীকার করেন ভূইয়াগাঁতী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইয়াকুব আলী। তবে টাকা নেওয়ার বিষয়টি স্বীকার করে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. তরিকুল ইসলাম বলেন, ‘আমি ৫০ হাজার টাকা নিয়েছি আমার সম্মানী হিসেবে। এটা ঘুষ নয়। আর ৩ হাজার টাকা নিয়েছি গাড়ি ভাড়া হিসেবে।’

এ ব্যাপারে রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তৃপ্তি কণা মন্ডল ঢাকা সাংবাদিকদের বলেন, নিয়োগ প্রক্রিয়া সবসময়ই স্বচ্ছ হবে এটাই প্রত্যাশা। যেহেতু মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বলেছেন তিনি সম্মানী নিয়েছেন সে ক্ষেত্রে তাদের কত টাকা সম্মানী নেওয়ার নিয়ম আছে সেটা আমি জানিনা। যদি অনিয়ম দুর্নীতি হয়ে থাকে তাহলে শিক্ষা বিভাগ তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে।

সিরাজগঞ্জ জেলা শিক্ষা কর্মকর্তা কাজি সলিম উল্লাহ সাংবাদিকদের বলেন, এত টাকা কারো সম্মানী হতে পারে না। বিষয়টি জানার চেষ্টা করব।

জ্বালানি তেল সংকট সমাধানে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি এমপি রা…
  • ৩০ মার্চ ২০২৬
মৌচাকের মধু বিক্রির টাকায় শিক্ষার্থীদের ক্রীড়াসামগ্রী, প্রশ…
  • ৩০ মার্চ ২০২৬
ইরানে যুদ্ধ থামাতে গিয়ে আহত হলেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্…
  • ৩০ মার্চ ২০২৬
নওগাঁয় ৫ বিঘা ধানক্ষেতে বিষ ছিটিয়ে ফসল নষ্টের অভিযোগ
  • ৩০ মার্চ ২০২৬
এমপিওভুক্ত শিক্ষকদের স্বতন্ত্র বেতন স্কেল নিয়ে ধোঁয়াশা, যা …
  • ৩০ মার্চ ২০২৬
সংসদে ‘সালাহউদ্দিন সাহেব’ সম্বোধন নিয়ে আপত্তি, হাসনাতের দুঃ…
  • ৩০ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence