বাবা-মায়ের সঙ্গে যাচ্ছিল মাদ্রাসায়, বাস পিষে দিল তিনজনকেই

২৭ নভেম্বর ২০২২, ১২:২১ PM , আপডেট: ৩০ আগস্ট ২০২৫, ১২:২১ PM
দুর্ঘটনাস্থলে মানুষের ভিড়

দুর্ঘটনাস্থলে মানুষের ভিড় © সংগৃহীত

ঠাকুরগাঁওয়ে বাসচাপায় মোটরসাইকেল আরোহী বাবা, মা ও মাদ্রাসা পড়ুয়া মেয়ে নিহত হয়েছেন। ঠাকুরগাঁও-বালিয়াডাঙ্গী সড়কের দাশপাড়া এলাকায় রোববার (২৭ নভেম্বর) সকালে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- বাবা মাসুদুর রহমান, মা হালিমা বেগম ও তাদের মেয়ে মেহেরুন নেছা। সদর উপজেলার হরিহরপুর রোড কলেজপাড়া এলাকার বাসিন্দা তারা।

আরো পড়ুন: ভিডিও ছড়ানোর ভয় দেখিয়ে ছাত্রীকে ধর্ষণ, প্রেমিকের সঙ্গে বোনও গ্রেপ্তার

স্থানীয় সূত্রে জানা গেছে, রহিমানপুরের মাদ্রাসাতুল হুদায় আষ্টম শ্রেণিতে পড়ত মেহেরুন । সকালে বাবা-মা মোটরসাইকেলে মাদ্রাসায় নিয়ে যাচ্ছিলেন তাকে। পথে দুর্ঘটনার শিকার হন তারা।

সদর থানার ওসি কামরুল ইসলাম বলেন, বাসটি হানিফ পরিবহনের বলে প্রাথমিকভাবে জানা গেছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এবার উদ্বেগ বাড়াচ্ছে করোনার নতুন ভেরিয়েন্ট ‘সিকাডা’, যে ৭ উ…
  • ০২ এপ্রিল ২০২৬
কারা অধিদপ্তরে বড় নিয়োগ, পদ ৪৭২, আবেদন শুর ৯ এপ্রিল
  • ০২ এপ্রিল ২০২৬
সড়ক দুর্ঘটনায় খুবি ছাত্রী নিহতের প্রতিবাদে ডিসি অফিস ঘেরাও,…
  • ০২ এপ্রিল ২০২৬
শনিবার জরুরি সভায় বসছে বিসিবি, আলোচনায় যেসব বিষয়
  • ০২ এপ্রিল ২০২৬
পুরনো আইনে প্রশ্ন ফাঁসে ৪ বছর, নকলে দুই—নতুন আইনে কত বছর হচ…
  • ০২ এপ্রিল ২০২৬
পুরনো আইনে প্রশ্ন ফাঁসে ৪ বছর, নকলে দুই—নতুন আইনে কত বছর হচ…
  • ০২ এপ্রিল ২০২৬