নুসরাতের ভিডিও ছড়ানোর মামলায় সেই ‘ওসির’ জামিন

২৪ নভেম্বর ২০২২, ১২:১১ PM , আপডেট: ৩০ আগস্ট ২০২৫, ১২:২৪ PM
নুসরাত জাহান ও সাবেক ওসি মোয়াজ্জেম হোসেন

নুসরাত জাহান ও সাবেক ওসি মোয়াজ্জেম হোসেন © ফাইল ছবি

ফেনীর সোনাগাজীর পুড়িয়ে মারা মাদ্রাসাছাত্রী নুসরাত জাহানের আপত্তিকর ভিডিও ইন্টারনেটে ছাড়ার মামলায় পুলিশের সাবেক ওসি মোয়াজ্জেম হোসেনকে এক বছরের জামিন দিয়েছেন হাইকোর্টে। বিচারপতি মো. বদরুজ্জামান ও বিচারপতি এস এম মাসুদ হোসেন দোলনের হাইকোর্ট বেঞ্চ বুধবার এ আদেশ দেন।

ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় দণ্ডপ্রাপ্ত মোয়াজ্জেম সোনাগাজী থানার তৎকালীন ওসি। আদালতে তার জামিন আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী মাহবুবুল ইসলাম। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সুজিত চ্যাটার্জি বাপ্পী। ২০১৯ সালের ৭ ডিসেম্বর এ মামলায় মোয়াজ্জেম হোসেনকে আট বছরের কারাদণ্ড দেন আদালত। একইসঙ্গে ১০ লাখ টাকা জরিমানা করা হয়।

আরো পড়ুন: ইন্টার্ন চিকিৎসকের পেটে ছুরি বসিয়ে দিলেন ঝালমুড়ি বিক্রেতা

ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ আসসামছ জগলুল হোসেন রায় ঘোষণা করেন। রায়ে আদালত বলেন, মোয়াজ্জেমকে জরিমানার টাকা নুসরাত জাহানের পরিবারকে দিতে হবে। পরে রায়ের বিরুদ্ধে তিনি হাইকোর্টে আপিল করেন এবং জামিন চান।

নুসরাতের ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছেড়ে দেওয়ার অভিযোগে ২০১৮ সালের ১৫ এপ্রিল মামলা হয়। পরে মোয়াজ্জেমকে গ্রেপ্তার করে পুলিশ। 

২০১৮ সালের ৬ এপ্রিল নুসরাতকে পুড়িয়ে হত্যার চেষ্টা করেন মাদ্রাসার শিক্ষার্থীরা। ১০ এপ্রিল ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এর ১০ দিন আগে মাদ্রাসার অধ্যক্ষ সিরাজ উদদৌলার বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ করতে থানায় যান নুসরাত। তৎকালীন ওসি মোয়াজ্জেম হোসেন সে সময় আপত্তিকর প্রশ্ন করে বিব্রত করেন এবং ভিডিও করে ছড়িয়ে দেন বলে মামলায় অভিযোগ করা হয়।

রাত পোহালেই সাড়ে ১৮ লাখ শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় বসছে
  • ২১ এপ্রিল ২০২৬
পরীক্ষার আগের রাতেও মেলেনি এসএসসির এডমিট কার্ড, মহাসড়ক অবরো…
  • ২০ এপ্রিল ২০২৬
বন্ধুর জন্য কবর খুঁড়তে গিয়ে সেই কবরেই চিরবিদায় নিলেন অপর বন…
  • ২০ এপ্রিল ২০২৬
বিস্কুটের প্রলোভন দেখিয়ে শিশুকে ধর্ষণ, সাতক্ষীরায় ঐতিহাসিক …
  • ২০ এপ্রিল ২০২৬
শিক্ষার্থীদের সঙ্গে ক্লাস করছেন সংসদ সদস্য
  • ২০ এপ্রিল ২০২৬
এসএসসি পরীক্ষার প্রবেশপত্র না পাওয়ায় মহাসড়ক অবরোধ
  • ২০ এপ্রিল ২০২৬