বিয়ের ১১ দিনের মাথায় একসঙ্গে প্রাণ দিলেন তরুণ-তরুণী

২১ নভেম্বর ২০২২, ০৯:২৬ AM , আপডেট: ৩০ আগস্ট ২০২৫, ১২:৪৫ PM
একসঙ্গে বিষ খেয়ে প্রাণ দিয়েছেন নবদম্পতি

একসঙ্গে বিষ খেয়ে প্রাণ দিয়েছেন নবদম্পতি © প্রতীকী ছবি

হবিগঞ্জের লাখাইয়ে প্রেমের বিয়ে মেনে না নেওয়ায়  একসঙ্গে প্রাণ দিয়েছেন নবদম্পতি। ইঁদুর মারার বিষ খেয়ে তারা আত্মহত্যা করেছে বলে পুলিশ জানিয়েছে। মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ হাসপাতালে পাঠানো হয়েছে। রোববার রাত ৮টার দিকে উপজেলার টাউনশিপ এলাকায় এ ঘটনা ঘটে।

লাখাই থানার (ওসি) মোহাম্মদ নুনু মিয়া জানান, টাউনশিপ এলাকার আনছার মিয়ার মেয়ে তানিয়া বেগমকে (১৮) ১২ দিন আগে কোর্টে বিয়ে করেন কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার কুলহানি গ্রামের খলিল মিয়ার ছেলে মুস্তাফিজুর রহমান হৃদয় (৩০)। বিয়ের পর থেকেই হৃদয় শ্বশুরবাড়িতে ছিলেন। সম্প্রতি হৃদয়ের গ্রামের বাড়িতে স্ত্রী ও সন্তান রয়েছে বলে জানতে পারে তানিয়ার পরিবার।

আরো পড়ুন: মাদ্রাসার বেতন দিতে না পারায় ছাত্রীর আত্মহত্যা

এর জেরে তানিয়াকে হৃদয়ের সঙ্গে যোগাযোগ না রাখতে বলে স্বজনরা। কিন্তু মানেনি তানিয়া। হৃদয়ও তানিয়াকে কাছে পেতে মরিয়া ছিল। বার বার বলার পরও স্বজনরা সম্পর্কের বিয়ে মেনে না নেয়ায় রাগে ক্ষোভে ইঁদুর মারার বিষ খেয়ে ফেলে।

একপর্যায়ে স্বামীর ছটফট অবস্থা দেখতে পেয়ে স্ত্রী তানিয়াও বিষ খায়। তাৎক্ষণিক দুজনকেই উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

ডেইলি ক্যাম্পাসে সংবাদ প্রকাশের পর জাবির তদন্ত কমিটি
  • ০৮ এপ্রিল ২০২৬
হবিগঞ্জে দুই ফিলিং স্টেশনকে জরিমানা ৩০ হাজার টাকা
  • ০৮ এপ্রিল ২০২৬
হরমুজ থেকে মালাক্কা, যে পাঁচ সরু সমুদ্রপথের ওপর নির্ভরশীল ব…
  • ০৮ এপ্রিল ২০২৬
জাল সনদধারী শিক্ষকদের বিষয়ে সরকারের সিদ্ধান্ত জানালেন শিক্ষ…
  • ০৮ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠানপ্রধান নিয়োগে ভাইভা শুরুর সম্ভাব্য সময় জানাল এনটি…
  • ০৮ এপ্রিল ২০২৬
রাজধানীর গ্রিন লাইফ হাসপাতালে আগুন
  • ০৮ এপ্রিল ২০২৬
close