ছাত্রলীগ কর্মী নাহিদকে কোপানোর অভিযোগে আজাদ আটক

১৯ নভেম্বর ২০২২, ১২:০৬ PM , আপডেট: ৩০ আগস্ট ২০২৫, ১২:৪৬ PM
দুর্বৃত্তদের কোপে ছাত্রলীগ কর্মী নাহিদ আহত হয়েছেন

দুর্বৃত্তদের কোপে ছাত্রলীগ কর্মী নাহিদ আহত হয়েছেন © সংগৃহীত

নোয়াখালীর সুধারামে ছাত্রলীগকর্মী নাহিদুল ইসলাম নাহিদকে (১৮) কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। বিএনপির সমর্থকদের বিরুদ্ধে এ অভিযোগ উঠেছে। পরে আজ শনিবার একজনকে আটক করেছে পুলিশ।

উপজেলার অশ্বদিয়া ইউনিয়নের আইয়ুবপুরে কোপানোর এ ঘটনা ঘটে। নাহিদুল ইসলামকে শুক্রবার মধ্যরাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে। 

আরো পড়ুন: গভীর রাতে খিলগাঁও ফ্লাইওভারে প্রাণ গেল তিন বন্ধুর

আহত নাহিদের মা জানান, পূর্ব শত্রুতার জেরে স্থানীয় বিএনপি সমর্থিত ইউপি সদস্য রহিমের নেতৃত্বে বেশ কয়েকজন তাকে কুপিয়ে আহত করেছে। এ ঘটনায় আজাদ নামে একজনকে আটক করেছে পুলিশ। 

সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ারুল ইসলাম বলেন, আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের বিরোধ ছিল। এ ঘটনায় শনিবার আজাদ নামে একজন আটক করা হয়েছে। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

তেলের লাইনে দাঁড়িয়ে হার্ট অ্যাটাকে স্কুলশিক্ষকের মৃত্যু
  • ১২ এপ্রিল ২০২৬
প্রাথমিক বৃত্তি পরীক্ষা উপলক্ষে আরএমপির জরুরি নিদের্শনা
  • ১২ এপ্রিল ২০২৬
‘আঙ্গুলের কালি মোছার আগেই সংস্কার মুছে দিয়েছে বিএনপি’
  • ১২ এপ্রিল ২০২৬
যে দুই শর্ত নিয়ে মতবিরোধে ঝুলে গেল ইরান–যুক্তরাষ্ট্র আলোচনা
  • ১২ এপ্রিল ২০২৬
৫৭টি মোবাইল ও প্রতারণার টাকা উদ্ধার করলো ঝিনাইদহ সাইবার সেল
  • ১২ এপ্রিল ২০২৬
আজ থেকে স্কুল-কলেজে তিন দিনের ছুটি শুরু, দুদিন ক্লাস চলবে ম…
  • ১২ এপ্রিল ২০২৬
close