আড্ডা থেকে তুলে নিয়ে কলেজছাত্রকে খুন

১৫ নভেম্বর ২০২২, ০৯:৫১ AM , আপডেট: ৩০ আগস্ট ২০২৫, ১২:৫৩ PM
কলেজছাত্রকে খুন

কলেজছাত্রকে খুন © সংগৃহীত

গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় বন্ধুদের সামনে থেকে নিয়ে রিদোয়ান হাসান আলিফ (১৯) নামে এক কলেজ ছাত্রকে ছুরিকাঘাত করে খুন করা হয়েছে। আলিফ গাজীপুরের শ্রীপুর উপজেলার ডুমনী এলাকার আমান উল্লার ছেলে। তিনি পার্শ্ববর্তী প্রহলাদপুর স্কুল অ্যান্ড কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন।

সোমবার (১৪ নভেম্বর) রাত ৮টার দিকে নরুন বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, কালীগঞ্জ উপজেলার নরুন উচ্চ বিদ্যালয় মাঠে ৪ দিনব্যাপী ওয়াজ মাহফিল চলছিল। মাহফিলে অংশ নিতে সোমবার সন্ধ্যায় নরুন বাজার এলাকায় যায় আলিফ। এ সময় তার কয়েকজন বন্ধুর সঙ্গে দেখা হলে তারা গল্পে মেতে ওঠে। রাত ৮টার দিকে হঠাৎ কয়েকজন কিশোর-যুবক এসে আলিফকে বাজার থেকে ধরে একটু দূরে নিয়ে যায়। পরে তারা সড়ক অবরোধ করে আলিফকে মারধর করে। একপর্যায়ে তার বুক ও পেটে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

আরও পড়ুন: মোবাইল গেমে ৪ লাখ টাকা হারিয়ে বিষপান যুবকের

স্থানীয়রা তাকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মশিউর রহমান খান বলেন, কি কারণে হত্যাকাণ্ডটি ঘটেছে তা এখনো জানা যায়নি। তবে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। মরদেহ গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

দেশের বাজারে সোনার দামে বড় পতন, আজ ভরিতে কত?
  • ১৫ এপ্রিল ২০২৬
মালয়েশিয়া যাওয়ার পথে বাংলাদেশিসহ ২৫০ অভিবাসীর ট্রলারডুবি…
  • ১৫ এপ্রিল ২০২৬
৫ লাখ অভিবাসীকে বৈধতা দিচ্ছে স্পেন, বাংলাদেশিদের উল্লাস
  • ১৫ এপ্রিল ২০২৬
প্রায় দেড় যুগ পর প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু আজ
  • ১৫ এপ্রিল ২০২৬
ইরান-যুক্তরাষ্ট্রের দ্বিতীয় দফার বৈঠকেও নেতৃত্বে থাকছেন জেড…
  • ১৫ এপ্রিল ২০২৬
দেম্বেলের নৈপুণ্যে লিভারপুলকে হারিয়ে সেমিফাইনালে পিএসজি
  • ১৫ এপ্রিল ২০২৬