জিক-জ্যাক মোটরসাইকেল চালাতে গিয়ে প্রাণ গেল কলেজছাত্রের

০৯ নভেম্বর ২০২২, ১২:৫৫ PM , আপডেট: ৩০ আগস্ট ২০২৫, ০১:২১ PM
নিহত কলেজছাত্র আরিফ

নিহত কলেজছাত্র আরিফ © সংগৃহীত

ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় ফাঁকা রাস্তায় মোটরসাইকেল নিয়ে বেপরোয়া এঁকেবেঁকে চলতে গিয়ে বিদ্যুতের খুঁটির সঙ্গে ধাক্কা লাগার ঘটনা ঘটেছে। এতে আরিফ (২১) নামে এক ছাত্র নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছে আরোহী  নাদিম (১৬)।

মঙ্গলবার (৮ নভেম্বর) রাতে গফরগাঁও-ময়মনসিংহ সড়কের বাগুয়া মডেল মসজিদের কাছে এ দুর্ঘটনা ঘটে। আরিফ উপজেলার রৌহা গ্রামের হেকমত আলীর ছেলে। তিনি রৌহা কারিগরি স্কুল অ্যান্ড কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেনন।

জানা গেছে, মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে নাদিমকে পেছনে বসিয়ে মোটরসাইকেল চালাচ্ছিলেন আরিফ। বাগুয়া মডেল মসজিদ এলাকায় ফাঁকা রাস্তা পেয়ে এঁকেবেঁকে চালাচ্ছিলেন চালক। এটি 'জিক-জ্যাক' বলে পরিচিত। এ সময় রাস্তার পাশের বিদ্যুতের খুঁটিতে ধাক্কা লেগে সিটকে পড়ে দুজনই গুরুতর আহত হয়।

আরো পড়ুন: শীতলক্ষ্যায় লাশের মিছিল থামছে না

পরে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আরিফকে মৃত ঘোষণা করেন। নাদিমকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

গফরগাঁও থানার ওসি ফারুক আহম্মেদ বলেন, বেপরোয়াভাবে মোটরসাইকেল চালাতে গিয়ে তারা দুর্ঘটনার শিকার হয়েছে। এতে একজন নিহত হয়। এ ঘটনায় কেউ অভিযোগ করেনি।

এরিয়া সেলস ম্যানেজার নিয়োগ দেবে প্রমি এগ্রো ফুডস, পদ ২০, আব…
  • ০২ এপ্রিল ২০২৬
গাইবান্ধায় হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি ৬ শিশু
  • ০২ এপ্রিল ২০২৬
৬০৪ কোটি টাকার করোনার টিকা কিনছে সরকার
  • ০২ এপ্রিল ২০২৬
গাজীপুরে আ.লীগ নেতা ও সাবেক কাউন্সিলর মন্তাজ উদ্দিন গ্রেপ্ত…
  • ০২ এপ্রিল ২০২৬
কেন্দ্রের টয়লেটে তল্লাশি করে নকল বের করাসহ বোর্ডের ৩১ জরুরি…
  • ০২ এপ্রিল ২০২৬
এবার উদ্বেগ বাড়াচ্ছে করোনার নতুন ভেরিয়েন্ট ‘সিকাডা’, যে ৭ উ…
  • ০২ এপ্রিল ২০২৬