কবরস্থানের গাছে ঝুলছিল এইচএসসি পরীক্ষার্থীর নিথর দেহ

০৭ নভেম্বর ২০২২, ০৯:২৪ AM , আপডেট: ৩০ আগস্ট ২০২৫, ০১:২৪ PM
এক এইচএসসি পরীক্ষার্থীর নিথর দেহ উদ্ধার করা হয়েছে

এক এইচএসসি পরীক্ষার্থীর নিথর দেহ উদ্ধার করা হয়েছে © প্রতীকী ছবি

নওগাঁর নিয়ামতপুরের তেঘরিয়া গ্রাম থেকে নাজির হোসেন (১৯) নামে এক এইচএসসি পরীক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। রোববার পরীক্ষা শুরুর আগে তাঁর মরদেহ পাওয়া যায়। নাজির ওই গ্রামের লতিফের ছেলে।

নাজিরের বাবা লতিফ বলেন, ছেলে বদমেজাজি ও মানসিক সমস্যায় ভুগছিল। এইচএসসি পরীক্ষা শুরুর আগের রাতে পড়াশোনা শেষ করে ঘুমিয়ে পড়ে সে। সকালে ছেলে ঘুম থেকে ওঠার আগেই তিনি ক্ষেতে চলে যান। পরে প্রতিবেশী দ্রুত বাড়িতে আসতে বলেন। সন্দেহ হলে দ্রুত বাড়িতে গিয়ে দেখেন ছেলে আর নেই। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

আরো পড়ুন: প্রেমের সম্পর্কে টানাপোড়েন চলছিল বুটেক্সের আত্মঘাতী জয়ের

মা বলেন, ‘কত আশা নিয়ে ছেলেক লালন-পালন করছিলাম। এইচএসসি পরীক্ষার জন্য প্রস্তুতিও নিয়েছিল। কিন্তু কপালে নেই। সকালে ফজরের নামাজ পড়তে গিয়ে আর বাড়িতে ফেরেনি। প্রতিবেশীদের ডাক-চিৎকারে গিয়ে দেখি কবরস্থানের আমগাছের সঙ্গে ছেলে গলায় ফাঁস দেওয়া অবস্থায় ঝুলে আছে।

নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হ‌ুমায়ূন কবির বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। কী কারণে এ ঘটনা ঘটেছে তা জানা যায়নি। এ ঘটনায় তার বাবা অপমৃত্যুর মামলা করেছেন।

পাহাড়ে পাওয়া গেল তিন যুবককে গলা কাটা লাশ, নিখোঁজ ২
  • ২১ এপ্রিল ২০২৬
একই অনুষ্ঠানে ঢাবির ভিসি, প্রো-ভিসি, ট্রেজারারকে না রাখার আ…
  • ২১ এপ্রিল ২০২৬
অনার্স ও ডিগ্রিতে নতুন কোর্স বাধ্যতামূলক করল জাতীয় বিশ্ববিদ…
  • ২১ এপ্রিল ২০২৬
মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বিবিএ ৬৪তম ব্যাচের বিদ…
  • ২১ এপ্রিল ২০২৬
কোস্টগার্ডের অভিযানে ট্রলারসহ ৪ হাজার লিটার জ্বালানি তেল জব…
  • ২১ এপ্রিল ২০২৬
টিম কুক যুগের অবসান, অ্যাপলের নতুন সিইও জন টার্নাস
  • ২১ এপ্রিল ২০২৬