বিড়াল ‘জানিয়ে দিল’ শিক্ষক দম্পতির মৃত্যুর কারণ

০৩ নভেম্বর ২০২২, ১১:২১ AM , আপডেট: ৩০ আগস্ট ২০২৫, ০১:২৬ PM
নিহত শিক্ষক দম্পতি একেএম জিয়াউর রহমান ও মাহমুদা আক্তার জলি

নিহত শিক্ষক দম্পতি একেএম জিয়াউর রহমান ও মাহমুদা আক্তার জলি © সংগৃহীত

গত ১৮ আগস্ট গাজীপুরের দক্ষিণ খাইলকুরের বগারটেক এলাকায় শিক্ষক দম্পতি একেএম জিয়াউর রহমান (৫০) ও মাহমুদা আক্তার জলি (৪৫) লাশ উদ্ধার করেছে পুলিশ। নিজেদের প্রাইভেটকারেই মেলে তাঁদের নিথর দেহ। দু'জনের কারও শরীরে ছিল না আঘাতের কোনো দাগ। তদন্তে নেমে পুলিশের একাধিক সংস্থা। প্রায় আড়াই মাস জোড়া লাশের রহস্য খুঁজতে খুঁজতে বিড়ালবাজিতে জিতে তদন্তে ফেরে প্রাণ।  তদন্ত-সংশ্নিষ্টরা বলছেন, বিড়াল-সূত্র ধরে এগোলেই খুলতে পারে দম্পতি মৃত্যুর রহস্যের দরজা।

তদন্ত-সংশ্নিষ্টদের ধারণা, ওই দম্পতির মৃত্যু হতে পারে গাড়ির ভেতরে নির্গত বিষাক্ত কোনো গ্যাস থেকে। সম্প্রতি ওই প্রাইভেটকারে একটি বিড়াল ঢোকানোর পরই সেটি ছটফট শুরু করলে সংশ্নিষ্টদের সেই 'ধারণা' নতুন মাত্রা পায়। কয়েক সেকেন্ডের মধ্যে বিড়ালটি মরমর পরিস্থিতিতে পড়লে সেটিকে দ্রুত বের করে আনা হয়। বিষাক্ত গ্যাসের ক্রিয়ায় বিড়ালের রীতিমতো মরণদশা হয়েছিল।

একাধিক সূত্র জানিয়েছে, বিড়াল ঘিরে এমন রহস্য ভেদ হওয়ার পর গাড়ির ভেতর-বাইরের নানা আলামত পরীক্ষার জন্য বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর), বিআরটিএ, ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সসহ আরও কয়েকটি সংস্থায় পাঠানো হয়েছে। এ ছাড়া ডিএনএ প্রতিবেদন পাওয়ার অপেক্ষায় রয়েছেন তদন্ত-সংশ্নিষ্টরা।

রাসায়নিক নিরাপত্তা নিয়ে কাজ করছেন পুলিশের এমন একাধিক কর্মকর্তা জানান, গাড়ির ফুয়েল সিস্টেমে ত্রুটি থাকলে বিষাক্ত গ্যাস নির্গত হতে পারে। গাড়িতে কোনো কারণে কার্বন মনোক্সাইড গ্যাস তৈরি হলে যাত্রীদের শ্বাস-প্রশ্বাসে ব্যাঘাত ঘটবে। কোনো জায়গায় অক্সিজেন কম থাকলে সেখানে কার্বন মনোক্সাইড গ্যাস তৈরির শঙ্কা থাকে।

আরও পড়ুন: বিদেশি সিরাপ ব্যবহারে সতর্কতা জারি

পুলিশের এক কর্মকর্তা জানিয়েছেন, বিআরটিএর মাধ্যমে গাড়ির নানা পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। প্রাথমিকভাবে গাড়ির ভেতরের গ্যাসজনিত কিছু ত্রুটি মিলেছে। এ কারণে শিক্ষক দম্পতি মারা গেছেন কিনা, তা গভীরভাবে খতিয়ে দেখা হচ্ছে। গাড়ির এসি ও গ্যাসের আরও বিশদ পরীক্ষা-নিরীক্ষা চলছে। বিভিন্ন সংস্থার প্রতিবেদন এলে এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্তে আসবে পুলিশ। তবে তদন্ত প্রক্রিয়ার অংশ হিসেবে বিড়ালকে ওই প্রাইভেটকারে ঢোকানোর বিষয়টি মাথায় আসে তদন্ত-সংশ্নিষ্টদের। বিড়াল গাড়িতে ঢুকে ছটফট করতে থাকলে দ্রুত বের করে আনা হয়। সে সময় বিড়ালটির মরণদশা হলে বিশেষজ্ঞরা নিশ্চিত হন, সেখানে বিষাক্ত গ্যাসের উপস্থিতি রয়েছে। বিষক্রিয়ার পাশাপাশি এটি পরিকল্পিত হত্যা কিনা সেটাও তদন্ত চলছে। তবে এখন পর্যন্ত হত্যার স্বপক্ষে গ্রহণযোগ্য কোনো কারণ পুলিশের হাতে আসেনি।

প্রসঙ্গত, বৃহস্পতিবার (১৮ আগস্ট) ভোরের দিকে গাজীপুর মহানগরের টঙ্গীর বগারটেক এলাকার জয়বাংলা সড়কের পাশে একটি প্রাইভেটকারের ভেতর থেকে শিক্ষক দম্পতি টঙ্গীর শহিদ স্মৃতি স্কুলের প্রধান শিক্ষক জিয়াউর রহমান মামুন ও তার স্ত্রী আমজাদ আলী স্কুলের সহকারী শিক্ষিকা জলি আক্তারের মরদেহ উদ্ধার করে গাছা থানা পুলিশ। ঘটনার পর থেকে এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে দাবি করছেন নিহতদের স্বজনরা। নিহত প্রধান শিক্ষক ড্রাইভিং সিটে বসা ছিলেন। তার হাতটিও গাড়ির স্টিয়ারিংয়ে ছিল। তাদের সঙ্গে থাকা মোবাইল ফোন, গয়না ও টাকা পাওয়া যায়।

জাতীয় পতাকা ও খালেদা জিয়ার ছবি অবমাননার প্রতিবাদে ইবিতে প্র…
  • ১৯ এপ্রিল ২০২৬
বয়সের ছাপ কমাবে যে ৩ আসন
  • ১৯ এপ্রিল ২০২৬
হত্যা মামলা: শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আব…
  • ১৯ এপ্রিল ২০২৬
ব্র্যাক নিয়োগ দেবে ম্যানেজমেন্ট অ্যাসোসিয়েট, আবেদন শেষ ২ মে
  • ১৯ এপ্রিল ২০২৬
র‌্যাবের অভিযানে দুই মণ গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
  • ১৯ এপ্রিল ২০২৬
টঙ্গী থেকে অপহৃত ব্যক্তি টাঙ্গাইলে উদ্ধার, গ্রেপ্তার ৫
  • ১৯ এপ্রিল ২০২৬