স্লাবে বাসের ধাক্কা, পা বিচ্ছিন্ন ক্যান্টনমেন্ট কলেজের ছাত্রের

৩১ অক্টোবর ২০২২, ০৮:৪৫ AM , আপডেট: ৩১ আগস্ট ২০২৫, ১০:৫৬ AM
আদমজী ক্যান্টনমেন্ট কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী তানভীর

আদমজী ক্যান্টনমেন্ট কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী তানভীর © সংগৃহীত

রাজধানীর ক্যান্টনমেন্ট থানা এলাকায় স্লাব পড়ে এক কলেজছাত্রের পা বিচ্ছিন্ন হয়েছে। বাসের ধাক্কায় রাস্তার পাশে থাকা কয়েকটি স্লাবটি তার ওপর পড়ে।  রোববার সন্ধ্যায় ইসিবি চত্বরে এ ঘটনা ঘটে।

তানভীর (১৯) আদমজী ক্যান্টনমেন্ট কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী। তিনি ইসিবি চত্বর এলাকার বাসিন্দা। ফেসবুকে তার ছবি শেয়ার করে এ ঘটনার বিচার দাবি করেছেন সহপাঠীরা।

আরো পড়ুন: ফেসবুকে ডেঙ্গু আক্রান্ত জানানোর ৫ ঘণ্টা পরে মৃত্যু জবি ছাত্রের

ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহান হক জানান, সন্ধ্যায় হাঁটতে বাসা থেকে বের হন তানভীর। এ সময় অছিম পরিবহনের একটি বাস স্লাবে ধাক্কা দেয়। এতে কয়েকটি স্লাব তানভীরের ডান পায়ের ওপর পড়ে।

এ সময় তার পা প্রায় বিচ্ছিন্ন হয়ে যায়। পরে হাসপাতালে নিয়ে গেলে ডান পা কেটে ফেলা হয়। ঘটনার পর চালক ও হেলপার পালিয়েছে। তবে বাসটি জব্দ করা হয়েছে বলেও জানান ওসি।

মাদ্রাসা শিক্ষকদের মার্চের বেতনের চেক ছাড়, পাবেন যেদিন
  • ০২ এপ্রিল ২০২৬
কুয়াকাটায় জেলের জালে ধরা পড়ল বিরল ‘ব্রাউন সার্জনফিশ’
  • ০২ এপ্রিল ২০২৬
গণভোট বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা জামায়াতের
  • ০২ এপ্রিল ২০২৬
চট্টগ্রামে একনলা বন্দুকসহ দুই যুবক গ্রেপ্তার
  • ০২ এপ্রিল ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির মেধাতালিকা প্রকাশ ও …
  • ০২ এপ্রিল ২০২৬
সব ধরণের আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন প্রোটিয়া তারক…
  • ০২ এপ্রিল ২০২৬