কলেজছাত্রী প্রেমের প্রস্তাব ফিরিয়ে দেওয়ায় বখাটের কাণ্ড

২৯ অক্টোবর ২০২২, ০৬:০৬ PM , আপডেট: ৩১ আগস্ট ২০২৫, ১১:০১ AM
আহত কলেজছাত্রী

আহত কলেজছাত্রী © সংগৃহীত

প্রেমের প্রস্তাবে রাজী না হওয়ায় ক্ষুর দিয়ে কলেজছাত্রীর গাল কেটে দেওয়ার অভিযোগ উঠেছে এক বখাটের বিরুদ্ধে। ময়মনসিংহের গফরগাঁওয়ে জাহিদ হোসেন (১৮) নামের এক যুবক এই ঘটনা ঘটিয়েছেন বলে জানা গেছে।

শনিবার (২৯ অক্টোবর) সকাল ৯টায় এ ঘটনা ঘটে গফরগাঁও মহিলা ডিগ্রি কলেজ গেটে। গফরগাঁও ইউনিয়নের উথুরা শিবগঞ্জ বাজার এলাকার কবীর হোসেনের ছেলে জাহিদ হোসেন।

আরও পড়ুন: নিয়মিত অফিস করছেন এনটিআরসিএ’র সেই কোটিপতি গাড়িচালক

গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন গণমাধ্যমকে বলেন, দীর্ঘদিন ধরে কলেজছাত্রীকে প্রেমের প্রস্তাব দিয়ে উত্ত্যক্ত করে আসছিলেন জাহিদ। এতে কলেজছাত্রী রাজী না হওয়ায় শনিবার সকালে কয়েকজন বখাটে নিয়ে কলেজ গেটে অবস্থান নেন জাহিদ।

তিনি আরও বলেন, এ সময় ওই ছাত্রী কলেজ গেটে আসলে পথরোধ করে ফের প্রেমের প্রস্তাব দেন জাহিদ। এতে রাজী না হওয়ায় ধারালো ক্ষুর দিয়ে তার মুখের বেশ কয়েকটি স্থান কেটে দেন ওই বখাটে। তার চিৎকারে পালিয়ে যায় তারা। পরে কলেজছাত্রীকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।

ট্যাগ: কলেজ
নববর্ষে মেলা-শোভাযাত্রা, লাঠি খেলাসহ নানান আয়োজন নজরুল বিশ্…
  • ১৩ এপ্রিল ২০২৬
পদোন্নতি পেলেন চাকরি হারানো পুলিশ কর্মকর্তা কোহিনুর মিয়া
  • ১৩ এপ্রিল ২০২৬
নতুন প্রজন্মেই বাঁচবে বাংলা নববর্ষের ঐতিহ্য
  • ১৩ এপ্রিল ২০২৬
বাবা-মা কর্মস্থলে, আমগাছে কিশোরীর মরেদহ
  • ১৩ এপ্রিল ২০২৬
গণভোট নিয়ে ‘সেমিনার চান না’ জাকসু ভিপি, ভেস্তে গেল উদ্যোগ
  • ১৩ এপ্রিল ২০২৬
করোনাকালে মৃতদের গোসল করানো সেই উদ্যোক্তা সড়ক দুর্ঘটনায় নিহত
  • ১৩ এপ্রিল ২০২৬