শিক্ষা কর্মকর্তার স্ত্রীর মরদেহ ঝুলছিল বন্ধ ঘরে

১৮ অক্টোবর ২০২২, ০৭:২৪ PM , আপডেট: ৩১ আগস্ট ২০২৫, ০৪:৫২ PM
কুড়িগ্রাম সদর থানা

কুড়িগ্রাম সদর থানা © সংগৃহীত

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সাজ্জাদ হোসেনের স্ত্রী ফেরদৌসীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৮ অক্টোবর) তার মরদেহ উদ্ধার করা হয় কুড়িগ্রাম শহরের হাটিরপাড় এলাকায় নিজ বাসা থেকে। 

স্থানীয়রা জানান, ফেরদৌসীর এক সন্তান স্কুল থেকে ফিরে ঘরের দরজা বন্ধ দেখে দীর্ঘ সময় ডাকাডাকির পরও সাড়াশব্দ না পেয়ে স্থানীয়দের জানায় বিকেল ৪টার দিকে। পরে তারা মিস্ত্রি এনে দরজার লক ভেঙে ফেরদৌসীকে ফাঁস লাগানো অবস্থায় ঝুলতে দেখেন। তারা পুলিশে খবর দিলে মরদেহ উদ্ধার করে পুলিশ।

আরও পড়ুন: হলে আসেন না নিয়মিত, প্রভোস্টের মৃত্যুসংবাদ ঝুলিয়ে দিয়েছে শিক্ষার্থীরা

অন্যদিকে, এ বিষয়ে জানতে সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সাজ্জাদ হোসেনের সাথে কোন যোগাযোগ করা সম্ভব হয়নি। এমনকি মুঠোফোনেও তাকে পাওয়া যায়নি। 

কুড়িগ্রাম সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. শাহরিয়ার বলেন, ওই গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে ঘটনাস্থল থেকে। এটি আত্মহত্যা বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। 

কোন কোন শর্তে যুদ্ধবিরতিতে রাজি হলো যুক্তরাষ্ট্র ও ইরান?
  • ০৮ এপ্রিল ২০২৬
শিক্ষা খাতে ৪৩টি ক্ষেত্র চিহ্নিত করে পরিকল্পনা বাস্তবায়ন হচ…
  • ০৮ এপ্রিল ২০২৬
আরসিআরইউ'র সভাপতি আলিম, সম্পাদক ইবতিদা
  • ০৮ এপ্রিল ২০২৬
এমপিওভুক্ত স্কুল-কলেজে শূন্য পদের সংখ্যা জানালেন শিক্ষামন্ত…
  • ০৮ এপ্রিল ২০২৬
চুয়াডাঙ্গায় ঝড়ে ঘরের ওপর গাছ পড়ে আহত ৫
  • ০৮ এপ্রিল ২০২৬
জাপান সাগরের দিকে ব্যালিস্টিক মিসাইল ছুড়ল উত্তর কোরিয়া 
  • ০৮ এপ্রিল ২০২৬
close