মরিয়ম বলছেন, মা আবার নিখোঁজ; আদুরি বলছেন, আছেন তার কাছে

১৮ অক্টোবর ২০২২, ০৬:০০ PM , আপডেট: ৩১ আগস্ট ২০২৫, ০৪:৫২ PM
মরিয়ম মান্নান

মরিয়ম মান্নান © ফাইল ছবি

খুলনা থেকে অন্তর্ধানের ঘটনায় আলোচিত রহিমা বেগমের মেয়ে মরিয়ম মান্নান দাবি, তার মা আবারও নিখোঁজ হয়েছেন। তবে রহিমার আরেক মেয়ে আদুরি আক্তার বলছেন, মা তার জিম্মাতেই আছেন। 

কাল সোমবার (১৭ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করে দ্যা ডেইলি ক্যাম্পাসকে আদুরী বলেন, ‘আমার মা পুনরায় নিখোঁজ হয়েছেন এই তথ্যটি গুজব। তিনি আমার সাথেই রয়েছেন এবং সুস্থ রয়েছেন। একটি মহল উদ্দেশ্য প্রণোদিতভাবে মায়ের পুনরায় নিখোঁজ হওয়ার সংবাদ ছড়িয়েছে। আমার বোন মরিয়ম মান্নানকে মায়ের পুনরায় নিখোঁজ হওয়ার বিষয়ে অনেক সাংবাদিকরা ফোনকল দিয়েছিলেন, তবে তিনি কাউকে নিশ্চিত করেননি যে মা পুনরায় নিখোঁজ হয়েছেন।’

তবে ঢাকায় থাকা মরিয়ম মান্নান সোমবার বিকালে ফোনে বলেন, “তখন সব ভাই-বোনদের সিদ্ধান্তে মা ও আদুরীকে নিয়ে আমি ঢাকায় আসি। গত ১ অক্টোবর মা-বোন খুলনায় গিয়েছিলেন। তারা খুলনা নগরীর বয়রা এলাকায় তার আরেক বোনের সঙ্গে থাকছিলেন। সেখান থেকে মা দুদিন আগে চলে গেছেন। আজ আদুরি আমাকে ফোনে জানিয়েছে।”

তবে এবার আর মাকে খুঁজবেন না বলে জানান আগের বার মায়ের অপহরণের অভিযোগ তুলে সমালোচনায় পড়া মরিয়ম।

এদিকে খুলনায় থাকা আদুরি ফোনে জিজ্ঞাসায় বলেন, মরিয়মের কথা ‘সত্য নয়’। “কে বলেছে মাকে খুঁজে পাওয়া যাচ্ছে না? মা আমার জিম্মাতেই আছেন।”

তবে কোথায় অবস্থান করছেন, তা জানাতে রাজি হননি আদুরি।

তিনি দাবি করেন, মায়ের ফের নিখোঁজ হওয়ার কোনো কথা তিনি বোন মরিয়মকে বলেননি।

রহিমার ছেলে মিরাজ আল সাদীর সোমবার বিকালে তার মায়ের আগের অন্তর্ধাণের বিষয়ে খুলনা মহানগর হাকিম মো. সরোয়ার আহম্মেদের আদালতে জবানবন্দি দিয়েছেন।

পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন-পিবিআই খুলনার এসপি সৈয়দ মুশফিকুর রহমান বলেন, “রহিমা বেগমকে তার মেয়ে ও মামলার বাদী আদুরির জিম্মায় দিয়েছিলেন আদালত। ফলে তিনি কোথায় আছেন, তা আমাদের দেখার বিষয় নয়।”

সাদীর আদালতে জবানবন্দির বিষয়ে তিনি বলেন, “তিনি আদালতে ২২ ধারায় জবানবন্দি দিয়েছেন, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষকে ফাঁসাতে তার মা রহিমা বেগম স্বেচ্ছায় আত্মগোপন করেন। এ মামলায় যাদের গ্রেপ্তার করা হয়েছে তারা কেউ অপহরণ করেনি। গত ২৭ অগাস্ট তার মা ‘নিখোঁজ’ হওয়ার খবর শুনে তিনি গিয়ে প্রতিপক্ষের লোকদের এলাকাতেই দেখতে পান।”

খুলনার মহেশ্বরপাশার বণিকপাড়া থেকে গত ২৭ অগাস্ট নিখোঁজ হন ৫৫ বছর বয়সী রহিমা বেগম। সম্ভাব্য সব স্থানে খুঁজেও তার সন্ধান পায়নি বাড়ির লোকজন। রাতে রহিমার ছেলে মিরাজ আল সাদী থানায় সাধারণ ডায়েরি করেন।

পরে কয়েকজনের নাম উল্লেখ করে রহিমার মেয়ে আদুরি অপহরণের মামলা করেন। আদালত ১৪ সেপ্টেম্বর মামলাটি পিবিআইতে পাঠানোর আদেশ দেন। এরপর ১৭ সেপ্টেম্বর নথিপত্র বুঝে নেয় পুলিশের ওই ইউনিট। রহিমার সন্ধান চেয়ে মানববন্ধন, সংবাদ সম্মেলন করাসহ তার মেয়েদের দৌড়ঝাঁপ অনেককে স্পর্শ করে।

নিখোঁজের ২৯ দিন পর রহিমাকে ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সদর ইউনিয়নের সৈয়দপুর গ্রামের কুদ্দুস মোল্লার বাড়ি থেকে উদ্ধার করে পুলিশ।

পরের দিন আদালতে হাজির করা হলে অপহরণের দাবি করে জবানবন্দি দেন রহিমা। এরপর আদুরির জিম্মায় তাকে ছেড়ে দেয় আদালত।

 

ট্যাগ: অপহরণ
চলমান সংকটের দায়ভার ও পরিণতি মোটেই সহজ হবে না
  • ১৩ এপ্রিল ২০২৬
সরকারি চাকরিতে সুপারিশের নিয়োগ আর ফিরবে না: জনপ্রশাসন প্রতি…
  • ১৩ এপ্রিল ২০২৬
সদ্যবিদায়ী জাতীয় মানবাধিকার কমিশনের কমিশনারদের খোলা চিঠি
  • ১৩ এপ্রিল ২০২৬
স্পিকারের সঙ্গে ভারতের বিদায়ী হাইকমিশনারের সাক্ষাৎ
  • ১৩ এপ্রিল ২০২৬
স্ত্রীর বিরুদ্ধে স্বামীকে হত্যাচেষ্টার অভিযোগ
  • ১৩ এপ্রিল ২০২৬
বিসিএস পরীক্ষা আরও হার্ড করতে হবে: ডা. জাহেদ
  • ১৩ এপ্রিল ২০২৬