আগুনে পুড়ল ইউসেপ স্কুল

০৩ অক্টোবর ২০২২, ১০:৪৬ AM
খুলনার রূপসার ইউসেপ স্কুলে আগুন লেগেছে

খুলনার রূপসার ইউসেপ স্কুলে আগুন লেগেছে © প্রতীকী ছবি

গভীর রাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে খুলনার রূপসার ইউসেপ স্কুলে। এতে স্কুলটির টিনশেড ঘরের চারটি কক্ষ পুড়ে ছাই হয়ে গেছে। রোববার (২ অক্টোবর) রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাত সাড়ে ১২ টার দিকে আগুন লাগে স্কুলটিতে। প্রথমে আগুন নেভানোর চেষ্টা করে এলাকার মানুষ। তারা ব্যর্থ হলে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। টুটপাড়া ও বয়রার চার ইউনিট ঘটনাস্থলে এসে আধাঘণ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

আরো পড়ুন: সোমবার ৮ বিভাগে বৃষ্টির আভাস

টুটপাড়া ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. নজরুল ইসলাম বলেন, স্কুলের পরিত্যক্ত চারটি কক্ষের সব মালামাল পুড়ে গেছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। রাত ২ টার দিকে পুরোপুরি নিয়ন্ত্রণে আসে আগুন। তবে আগুনের সূত্রপাত কীভাবে, তা জানা যায়নি।

মার্কিন-ইরান যুদ্ধবিরতিতে ইসরায়েলের প্রতিক্রিয়া কী?
  • ০৮ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি প্রস্তাব: কী বার্তা দিল তেহরান?
  • ০৮ এপ্রিল ২০২৬
প্রথম সভায় যেসব সিদ্ধান্ত নিল তামিমের নেতৃত্বাধীন বিসিবির অ…
  • ০৮ এপ্রিল ২০২৬
বিসিবি নির্বাচনে অংশ নেবেন কিনা, জানালেন তামিম
  • ০৮ এপ্রিল ২০২৬
সাংবাদিকের ওপর হামলার ৭ মাস পর ছাত্রদল নেতা বহিষ্কার
  • ০৮ এপ্রিল ২০২৬
জ্বালানি সাশ্রয়ে অফিস সময় কমাল যবিপ্রবি
  • ০৮ এপ্রিল ২০২৬
close